বিনোদন

৭৫ লাখ খরচ করে ভুয়া ফলোয়ার ও লাইক কিনেছেন র‍্যাপার বাদশা

Fashionable man wearing sunglasses and a vibrant shirt, giving a thumbs-up gesture. Channel i News - চ্যানেল আই নিউজ

A man with styled hair and beard, dressed in a colorful shirt, posing against a dark background. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও পেইড ফলোয়ার তৈরি নিয়ে তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ। গত কয়েক সপ্তাহ ধরে বলিউড তারকাদের পেজগুলোতে চলছে কড়া নজরদারি। এই ইস্যুতে পুলিশের তলবে হাজির হয়ে ১০ ঘণ্টার জেরার মুখে ভুয়া ফলোয়ারের কথা স্বীকার করেছেন ‘বড়োলোকের বেটি লো’ খ্যাত বলিউড র‌্যাপার বাদশা।

শুক্রবারের জিজ্ঞাসাবাদে বাদশা জানিয়েছেন, নিজের মিউজিক অ্যালবামের প্রচারের জন্য ভুয়া লাইক ও ফলোয়ার বাড়াতে তিনি ৭৫ লাখ রুপি খরচ করেছেন। শনিবারেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। জানা গেছে, রবিবারেও তাকে একই বিষয়ে পুলিশের কাছে যেতে বলা হয়েছে।

র‍্যাপার আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, আলিয়াস বাদশা সহ কমপক্ষে ২০ জন তারকাকে প্রোফাইলে ভুয়া লাইক ও ফলোয়ারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গত একমাসে।

বলিউডের সংগীত শিল্পী ভূমি ত্রিবেদীর এক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এই তদন্ত শুরু করেছে। ১১ জুলাই ভূমি অভিযোগ করেছেন, কিছু অসাধু মানুষ তার ভুয়া ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করে অর্থের বিনিময়ে তা কিনতে বলছে। অন্য তারকাদেরকেও একই প্রস্তাব দেয়া হয়েছে।

পুলিশ কমপক্ষে ১০০ টি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম এবং ৫৪টি পোর্টাল নিয়ে তদন্ত করছে, যারা ভুয়া প্রোফাইল, লাইক, ফলোয়ার, কমেন্ট তৈরিতে যুক্ত। এসব ভুয়া ফলোয়ারদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করার কাজও করে তারা। নিউজ এইটিন

বিষয়:বাদশা র‍্যাপার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…