চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১ বছরে কিং খান

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১:৩৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৬
বিনোদন
A A

‘কাভি কাভি কুছ জিতনে কে লিয়ে কুছ খোনা পারতা হ্যায়, হারকে জিতনেওয়ালে কো বাজিগার কেহতে হ্যায়’… এমন হাজারো ডায়ালগ দিয়ে বলিউড শাসন করা বলিউড কিং খান শাহরুখ খানের আজ জন্মদিন।

৫১ বছরে পা দেওয়া রোমান্টিক হিরো শাহরুখের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার হাজারো ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিচ্ছে। অনেকে আবার মুম্বাইয়ের ব্রান্দায় অপেক্ষা করছে তার জন্য।

প্রথমবারের মতো কিং খান নিজ বাড়ি মান্নাতে জন্মদিন উদযাপন করবেন না। সিনেমার ব্যস্ততার কারণে তাকে বাইরে থাকতে হবে, আর সেকারণে পরিবারের সবাইকে নিয়ে উড়াল দিয়েছেন তিনি।%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%aaবলিউডে তিনিই একমাত্র অভিনেতা যিনি সিনেমার ক্যারিয়ারের প্রথম ছবি থেকেই বক্স অফিস বাজিমাত করেছেন।

Banglabid

শাহরুখ খুব সাধারণ মুসলিম পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোকঁ থাকায় ১৯৮৮ সালে ‘ফৌজী’ টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৯ সালে সার্কাস সিরিয়ালে তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন, যেটি ছিলো একজন সাধারণ সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত।%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%a9শাহরুখের মা-বাবার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার লক্ষ্যে নয়াদিল্লী ছেড়ে মুম্বাই পাড়ি জমান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। ছবিটি ব্যবসাসফল হয় এবং তিনি বলিউডে নিজের আসন গড়তে সক্ষম হন।

‘বাজিগর’ ও ‘ডর’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি পেয়ে যান। এমনকি ‘বাজিগর’ ছবির জন্য ক্যারিয়ারে প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন।

এরপর সিনেমা জগতে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। বক্স অফিস মাত করে খুব অল্প সময়ে  শাহরুখ রীতিমতো হয়ে যান কিং খান। %e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%a7

Reneta

শাহরুখ শুধু কিং খান নন, তিনি  বিশ্বের সেরা ধনী ও ক্ষমতাবান অভিনেতাদের একজন। সারা বিশ্বে অগনিত ভক্ত থাকলেও এশিয়া ও ভারতে তার সংখ্যা বেশি। তিনি ভারতের সবোর্চ্চ সম্মানজনক পুরস্কার ‘পদ্মশ্রী’তে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি শিশু শিক্ষায় অবদান রাখার জন্য ইউনেস্কো কর্তৃক পুরস্কারে ভূষিত হন।

ব্যবসায়িক দিক থেকেও তিনি সফল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্স দু’বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। %e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%a8

তাই বলিউড বোদ্ধারা বলে থাকেন শাহরুখ নিজেই একজন ব্র্যান্ড। ক্যারিয়ারের পাশাপশি ব্যক্তিগত জীবনে শাহরুখ সফল। ভালোবেসে বিয়ে করেছেন প্রেমিকা গৌরীকে। শাহরুখ-গৌরি দম্পতির রয়েছে তিন সন্তান রয়েছে। মেয়ে সোহানা, দুই ছেলে আরিয়ান ও আব্রাম খান। %e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0%e0%a7%81%e0%a6%96%e0%a7%ab

প্রায় ৮০টি’র মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করা শাহরুখ বর্তমানে ব্যস্ত রয়েছে ‘রইস’ ও ‘ডিয়ার জিন্দেগী’ সিনেমা নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলে খেলতে ঢাকা আসতে আফ্রিদীর দেরি যে কারণে

পরবর্তী

জাসদের কণ্টকময় পথচলা

পরবর্তী

জাসদের কণ্টকময় পথচলা

রাজা হতে যাচ্ছেন থাইল্যান্ডের যুবরাজ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT