ফুটবল

৫০ শতাংশ বেতন কমিয়ে আরও ৫ বছর বার্সায় মেসি?

Lionel Messi celebrating during a football match with FC Barcelona jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

Lionel Messi in FC Barcelona kit celebrating a goal during a match, with teammates in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

আরও ৫ বছরের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন লিওনেল মেসি। সেটিও বিগত চুক্তির চেয়ে ৫০ শতাংশ বেতন কমিয়ে। দুপক্ষের সমঝোতা হয়ে গেছে। এখন কেবল বাকি আনুষ্ঠানিকতার। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এমন খবরই।

গত ৩০ জুন মেসি ও বার্সার সবশেষ চুক্তির মেয়াদে ইতি ঘটে গেছে। এরপর ফ্রি এজেন্ট হয়ে গেছেন মেসি। চাইলেই ইচ্ছেমতো অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি সেরে ফেলতে পারবেন তাতে। পিএসজি ও ম্যানসিটির নাম ঠারেঠোরে আলোচনায় এলেও কোনো অগ্রগতির খবর ছিল না।

চুক্তি শেষের আগে মেসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি বার্সা। মেসি ব্যস্ত ছিলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলায়। ব্রাজিলের আসরে শিরোপা জিতে ২৮ বছরের ট্রফিখরা কাটিয়ে আপাতত জাতীয় দলে ছুটি মিলেছে। খানিক অবকাশে ছুটিতে আছেন পরিবার নিয়ে।

ছুটি কাটিয়ে বার্সেলোনায় ফিরেই চুক্তিটা সেরে ফেলবেন ৩৪ বছর বয়সী মেসি। স্প্যানিশ গণমাধ্যমে খবর এমনই। মেসির ঘনিষ্ঠজনের বরাতে গোলডটকম জানিয়েছে আসন্ন নতুন চুক্তির এসব কথা। যা হবে ২০২৬ সাল পর্যন্ত, ততদিনে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা পৌঁছে যাবেন ৩৯ বছরে।

সেই ২০০০ সালে কিশোর-মেসি বার্সেলোনায় পা রেখেছিলেন। যুব দলে আলো ছড়িয়ে ২০০৪ সালে কাতালানদের মূল দলে অভিষেক। যে যাত্রা আরও দীর্ঘই হতে চলেছে তার আঁতুড়ঘরের সাথে।

বিষয়:আর্জেন্টিনা কাতালান চুক্তি ন্যু-ক্যাম্প বার্সা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…