২০১০ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪টি দেশে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে মোবাইল অ্যাপস ভিত্তিক যাত্রী সেবা প্রদাণকারী প্রতিষ্ঠান উবার। সম্প্রতি, তারা ৫০০ কোটি বার যাত্রী সেবা দেওয়ার মাইলফলক স্পর্শ করেছে।
উবারের পক্ষ থেকে জানানো হয়েছে: ২০১০ সালে যাত্রা শুরু করে উবার। ২০১৫ সালের একটি পরিসংখ্যানে দেখা যায় বছরের মাঝামািইঝ সময় পর্যন্ত তাদের কাছ থেকে ১০০ কোটি ব্যবহারকারী ট্রিপ নিয়েছে। এর ছয় মাস ঘুরতে না ঘুরতেই সেটা ২০০ কোটিতে পৌঁছায়।
সম্প্রতি উবার জানিয়েছে, গত ২০ জুন পর্যন্ত তাদের কাছ থেকে সারা বিশ্বে ২৪টি দেশের মানুষ ৫০০ কোটিবার যাত্রী সেবা গ্রহণ করেছে।
এ উপলক্ষে যাত্রীসেবা দানকারী প্রতিষ্ঠানটি ১৫৪ জন ড্রাইভারকে পুরস্কৃত করছে। প্রত্যেকে দেওয়া হবে ৫০০ ইউএস ডলার।








