চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ বছর ধরে আওয়ামী লীগ করছি: সিদ্দিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ‘হাউসফুল’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’, ‘হাম্বা’, ‘বন্ধু এবং ভালোবাসা’, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’, ‘ড্যান্স ডিরেক্টর’, ‘চৈতা পাগল’, ‘বরিশালের মামা ভাগ্নে’, ‘আমাদের সংসার’ ও ‘রেডিও চকলেট’ ছাড়াও অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

শুধু তাই নয়, নিজের গল্পে ‘এই তো ভালোবাসা’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সিদ্দিকের ইচ্ছে, তিনি সংসদ সদস্য হয়ে দেশ ও জনতার উপকারে নিজেকে ঢেলে দেবেন। সেজন্য গত শনিবার আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হবার আশায় তিনি মনোনয়ন ফরম কিনেছেন।

নির্বাচনে অংশ নেওয়ার টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী অভিনেতা সিদ্দিক। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ২৪ বছর ধরে আওয়ামী লীগ করছি। আওয়ামী লীগপন্থী পরিবারের আমার জন্ম হয়েছে। বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। এলাকা কন্ট্রোল করতাম আমরা। ৯৪ সাল থেকে ছাত্রলীগ করছি। আমি নিজে এক বছর ধরে বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

সিদ্দিক যে আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য নমিনেশন ফরম কিনেছেন, সেখানকার বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এতবড় একজন নেতার বিপরীতে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে সিদ্দিক বলেন, উনি স্থানীয় নন। অন্য এলাকার মানুষ। কিন্তু আমাদের আসন থেকে নির্বাচিত। এবার এলাকার মানুষ চাচ্ছেন আমি নির্বাচিত হই। মানুষ আমার ব্যাপারে খুব পজিটিভ। সেজন্য নমিনেশন তুলেছি। মানুষের আগ্রহ এবং উৎসাহ আমাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।

সিদ্দিক জানান, ২০০৭ সাল থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। ৬০ টির বেশি জনসংযোগ করেছেন এলাকায়। তার এলাকাতে ( মধুপুর ও ধনবাড়ী উপজেলা) নিজের নাম ঈদগাহ নির্মাণ করেছেন। এছাড়া ছাত্রবাস, খেলার মাঠ বানিয়ে দিয়েছেন।

সিদ্দিক আরও যোগ করে বলেন, আমার বিশ্বাস আছে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনীত করবেন। আমি তরুণদের নিয়ে এগিয়ে যাবার স্বপ্ন দেখেছি। এলাকায় আমার জনপ্রিয়তাও রয়েছে। আমি নির্বাচনে সফল হবো বলে আশাবাদী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতা সিদ্দিকুর রহমানআওয়ামী লীগনমিনেশনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT