চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে ১ হাজার ১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়। একদিনে রেকর্ড ৬২ হাজার ১১৭ জন করোনা রোগী শনাক্ত যা এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে ৯ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ১৪ হাজার ১৩৭জন। ১৫ ফেব্রুয়ারি প্রথম ৩ জন শনাক্ত হওয়ার পর গত সাড়ে পাঁচ মাসে করোনা রোগী বেড়েছে ভয়াবহ হারে।

অগাস্ট মাসের প্রথম সপ্তাহে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার ২৫ শতাংশ ভারতের ৷ একটি রিপোর্ট অনুযায়ী, গত এক সপ্তাহে সারাবিশ্বে ২০ লক্ষের বেশি করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে ৪.৫৫ লক্ষ ভারতে।

এর মধ্যে ৬ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ এখনও চিকিৎসাধীন রয়েছে। পুরো ভারত জুড়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছে ৪৪ হাজার ৪৬৬ জন। সুস্থ হয়েছে ১৫লাখ ৩৪ হাজার ২৭৮জন।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সংক্রমণ ও মৃত্যুতে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে মারা গেছেন ১৭ হাজার ৩৬৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চার হাজার ৮০৮ জন, দিল্লিতে চার হাজার ৯৮, কর্নাটকে তিন হাজার ৯১ জন, গুজরাটে দুই হাজার ৬২৮ জন, উত্তরপ্রদেশে দুই হাজার ২৮ জন, পশ্চিমবঙ্গে দুই হাজার পাঁচজন এবং অন্ধ্রপ্রদেশে এক হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে মোট পাঁচ লাখ তিন হাজার ৮৪ জন করোনা আক্রান্ত। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত দুই লাখ ৯০ হাজার ৯০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত দুই লাখ ১৭ হাজার ৪০ জন।

চতুর্থ স্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭২ হাজার ৯২৪ জন। পঞ্চম স্থানে থাকা দিল্লিতে আক্রান্ত এক লাখ ৪৪ হাজার ১২৭ জন। ষষ্ঠ উত্তরপ্রদেশে এক লাখ ১৮ হাজার ৩৮ জন এবং সপ্তম স্থানে থাকা পশ্চিমবঙ্গে সংক্রমিত ৯২ হাজার ৬১৫ জন।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনা রোগী শনাক্তদক্ষিণ এশিয়াভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচ্ছিন্ন সাবমেরিন ক্যাবলের পুনঃসংযোগ

পরবর্তী

বিদেশে থেকে দুই ভাইয়ের আবেদন নজিরবিহীন

পরবর্তী

বিদেশে থেকে দুই ভাইয়ের আবেদন নজিরবিহীন

করোনার ভয়াবহতা নিয়েও গান লিখেছিলেন আলাউদ্দিন আলী

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT