রাজনীতি

২১ আগস্ট গ্রেনেড হামলা জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড: বিএনপি

২১ আগস্ট গ্রেনেড হামলা জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড: বিএনপি

আওয়ামী লীগ রাজনৈতিক কারণে একুশে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপিকে জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

শুক্রবার বিএনপি চেয়ারপার্সনের সদ্য কারামুক্ত উপদেষ্টা এবং জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান দলের নেতা-কর্মীরা।

শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে বলেন, বিএনপিকে নানাভাবে জড়ানোর জন্য আওয়ামী লীগ রাজনৈতিক কারণে একুশে আগস্টের গ্রেনেড হামলার দায় এই দলকে দেয়। কিন্তু বিএনপি এই ধরনের ঘৃন্য কাজ কখনো করে নাই ভবিষ্যতেও করবে না।

তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা উচিত।

বিষয়:২১ শে আগস্ট ২১ শে আগস্ট গ্রেনেড হামলা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…