চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ হতে পারে বলিউডে বিয়ের বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

গেল বছর বলিউডে একঝাঁক তারকার বিয়ের গুঞ্জন প্রায় পাকাপোক্ত ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তেমনটা না হলেও নতুন জীবনে প্রবেশ করেছেন অনেকেই। বাকি যাদের বিয়ের পরিকল্পনা ছিল তারা হয়ত এবছর নতুন জীবন শুরু করবেন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক এমনই কিছু তারকা জুটির নাম, যারা এবছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন।

রণবীর কাপুর-আলিয়া ভাট
২০২০ সালের শুরু থেকেই গুঞ্জন ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে। তবে বছর পার হয়ে গেলেও তাদের বিয়ের সংবাদ পাওয়ার অপেক্ষা ফুরলো না তাদের ভক্ত-অনুরাগীদের। গেল বছর করোনা পরিস্থিতির পাশাপাশি রণবীর কাপুরের বাবার (ঋষি কাপুরের) প্রয়াণে তাদের বিয়ে যেন আরো একধাপ পিছিয়ে গেল। তবে নতুন বছরের শুরুতে আবারো গুঞ্জন শোনা যাচ্ছে এ বছরই চার হাত এক হবে তারকা জুটির।

বরুণ ধাওয়ান-নাতাশা দালাল
বলিউডে আসার আগে থেকেই প্রেমিকা নাতাশার সঙ্গে বরুণের সম্পর্ক। দীর্ঘ ছয় বছরের প্রেমকে ২০২০ সালেই পরিণয়ে পরিণত করার চিন্তা-ভাবনা ছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটিতে ভাটা পড়ে গেল। তবে এবছর বিয়ের পরিকল্পনার কথা গত বছর জানিয়েছিলেন বরুণ।

মালাইকা আরোরা-অর্জুন কাপুর
দীর্ঘ দিন ধরে সম্পর্কে আছেন, তবুও এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি মালাইকা-অর্জুন জুটি। বরাবরই তারা একসঙ্গে চলতে, ঘুরতে এবং থাকতেই পছন্দ করেন। তবে তাদের ভক্তরা তাদের এক সাথে দেখতে আগ্রহী। শোনা যাচ্ছে, চলতি বছর আনুষ্ঠানিক বিয়ের সম্ভাবনা আছে এই জুটিরও।

সুস্মিতা সেন-রহমান শল
প্রেমিক-প্রেমিকা হিসেবে অনেকটা সময় একসাথে পার করে ফেলেছেন এই জুটি। বয়সে সুস্মিতার তুলনায় রহমান ছোট হলেও এই জুটি পরিণয়ের অপেক্ষায় রয়েছে ভক্তরা। এবছর সেই অপেক্ষার প্রহর ফুরাতে পারে বলে গুঞ্জন বলি পাড়ায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২১অর্জুন কাপুরআলিয়া ভাটআলিশাবরুণ ধাওয়ানবলিউডবিয়েমালাইকারনবীর কাপুরসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT