চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফলতার মুখ দেখেনি বলিউডের তারকাবহুল যে পাঁচ ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বলিউডের ফ্লপ পাঁচ

চ্যানেল আই অনলাইন- বলিউডের ফ্লপ পাঁচ

বলিউডে এ বছর ফ্লপ ছবির তালিকা একেবারে ছোট নয়। অনেক প্রত্যাশা নিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বেশ কিছু চলচ্চিত্র। পাঠকদের জন্য থাকছে এ বছরের বলিউডের পাঁচ ফ্লপ ছবির তালিকা।

এ জেন্টলম্যান: রাজ নিদিমরু ও কৃষ্ণ ডি. কে এর পরিচালনায় আ জেন্টলম্যান মুক্তি পায় ২০১৭ এর আগস্টে। সিদ্ধার্থ মালহোত্রা- জ্যাকলিন ফার্নান্দেজের চমৎকার রসায়নও দর্শক টানতে পারে নি চলচ্চিত্রটি দেখার জন্য। ৬০ কোটি রুপির বাজেটের বদলে আয় হয়েছে মাত্র ১৭ কোটি রুপি। ‘সুন্দর, সুশীল, বিপদজনক (রিস্কি)’ ট্যাগলাইনের এই ছবি বলিউডের এ বছরের ফ্লপের তালিকায় নাম লিখিয়েছে মুক্তির পরপরই।

রাবতা: সুশান্ত সিং রাজপুত আর কৃতি স্যাননের বাস্তব জীবনের প্রেমের খবর ছড়িয়েও হিটের তকমা আনতে ব্যর্থ হয়েছে তাঁদের অভিনীত ছবি ‘রাবতা’। দীনেশ ভিজান এর পরিচালনায় এই চলচ্চিত্রে আরও ছিলেন রাজকুমার রাও। পুনর্জন্মের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিও ভরাডুবিতে পড়েছে। ৫০ কোটি বাজেটের ‘রাবতা’ আয় করে মাত্র ২০ কোটি রুপি।

Banglabid

রাঙ্গুন: শহীদ কাপুর আর সাইফ আলী খানের একসঙ্গে প্রথম ছবি, সাথে নায়িকা কঙ্গনা রনৌত। বিশাল ভরদ্বাজের এই চলচ্চিত্রটি নিয়ে মুক্তির আগে থেকেই মানুষের মনে অনেক কৌতূহল ছিল। কিন্তু ভাগ্যের ফেরে ৭০ কোটির ছবি মাত্র ৩ কোটি রুপির ব্যবসা করে নাম লিখিয়েছে ফ্লপের খাতায়।

যাব হ্যারি মেট সেজাল: ছবির নায়ক শাহরুখ খান! হিট হওয়ার জন্য এই নামটিই যথেষ্ট বলে মনে করা হত এতদিন। সেই শাহরুখ খানের ছবিও ফ্লপের লিস্টে নাম লেখাল এবার অনেকদিন পর। ইমতিয়াজ আলীর এই রোমান্টিক-কমেডি ধাঁচের ছবি ৮০ কোটির বাজেটে তৈরি হলেও সেই পরিমাণ আয় করতে পারে নি।

জাজ্ঞা জাসুস: রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের অসাধারণ রসায়ন, রণবীরের বুদ্ধিদীপ্ত অভিনয় আর অনুরাগ বসুর নির্মাণ- প্রত্যাশার পারদ ছিল আকাশছোঁয়া। কিন্তু সেই প্রত্যাশা কোনভাবেই পূরণ করতে পারে নি জাজ্ঞা জাসুস। প্রচারণার অভাবকে কেউ কেউ দায়ী করেন এই ছবির বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার কারণ হিসেবে।

Reneta

ফ্লপের তালিকায় এবছর অন্যান্য চলচ্চিত্রের মধ্যে আছে ‘সিমরান’, ‘হাসিনা পার্কার’, ‘মুবারাকান’, ‘নাম শাবানা’, ‘শেফ’, ‘মম’, ‘বাদশাহো’র মতো আরও কিছু ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাকঙ্গনা রনৌতকৃতি স্যাননরণবীর কাপুরশহীদ কাপুরশাহরুখ খানসাইফ আলী খানসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথাসাহিত্যের দুই নক্ষত্র: সৈয়দ হক ও রাবেয়া খাতুন

পরবর্তী

স্বরূপে কুক, চেনারূপে ইংল্যান্ড

পরবর্তী

স্বরূপে কুক, চেনারূপে ইংল্যান্ড

B bank

পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পণ্ড, কয়েকজন আহত

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT