চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০তম পুনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‘সিএনজি ড্রাইভার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য অফিশিয়ালি সিলেকশন পেলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিএনজি ড্রাইভার’। এবারের ২০তম আসরে ছবিটি দেখানো হবে বলে জানিয়েছেন তরুণ নির্মাতা রবিউল সিকদার।

রবিউলের  রচনা ও পরিচালনায় এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু। সমাজে চলতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয় একজন নারীকে। পরিবারে যখন প্রধান কর্তা বলে কেউ থাকে না তখন বাধ্য হয়েই তাকে পুরুষের ভূমিকায় শক্ত হাতে হাল ধরতে হয়। পরিবারের চাকা সচল রাখতে নিজের বেশ পরিবর্তন করে রাস্তায়ও নামেন অনেকে।

ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে সংসারে খরচ তুলতে বেছে নেয় সিএনজি। পুরুষ সেজে সিএনজি চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন তিনি। এমনই এক গল্প নিয়ে ২০১৯ সালে নির্মিত হয় টেলিছবি ‘সিএনজি ড্রাইভার’। অপু ছাড়াও এখানে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিষ্টি জাহান, আজম খান, হিন্দোল রায়, আনসার আলী, রহিম সুমন, আলিফ, ফারুক ও সোহাগ প্রমুখ।

টেলিছবি হলেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সিলেকশন করা হয় বলে জানিয়েছেন এর নির্মাতা।

রবিউল বলেন, আমার এই টেলিছবিটি যখন প্রচারে আসে তখনই এটির জন্য বেশ প্রশংসা পেয়েছি। বিশেষ করে ভিন্নধর্মী এই গল্পটিতে অভিনয়ের জন্য অপু দি সবার কাছে প্রশংসিত হন। পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে অফিশিয়ালি সিলেকশন করেছে। যেটা শুনে বেশ ভালো লাগছে। গত ৩ দিন আগেই তাদের পক্ষ থেকে আমাকে মেইলে এসব বিষয় জানানো হয় এবং এবারের উৎসবের জন্য আমাকে সাবমিশন করতে বলা হয়। এরপর আমি এটি সাবমিশন করি।

জানা গেছে, পুনে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ২০তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের মার্চ মাসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানআলিফমিষ্টি জাহানলিড বিনোদনশিল্পী সরকার অপুশ্যামল মাওলাহিন্দোল রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT