চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরু আজম খান স্মরণে চ্যানেল আইয়ে বিশেষ অনুষ্ঠান

মুক্তিযোদ্ধা থেকে রকস্টার: গুরুকে স্মরণে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
বিনোদন
A A

রক ও পপ সংগীতের কিংবদন্তী আজম খানকে স্মরণে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। বাংলা ব্যান্ড সংগীতের পথিকৃৎ এই শিল্পীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ জুন) প্রচারিত হবে বিশেষ আয়োজন ‘ট্রিবিউট টু গুরু আজম খান’।

এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে রক অ্যান্ড পপ গুরু আজম খানের সংগীত, জীবনসংগ্রাম, শিল্পীসত্তা এবং তাঁর রেখে যাওয়া অসাধারণ উত্তরাধিকার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড ‘উচ্চারণ’। ব্যান্ডটির সদস্যরা পরিবেশন করবেন গুরুর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো। পাশাপাশি তাঁরা অংশ নেবেন বিশেষ আলাপচারিতায়, যেখানে উঠে আসবে আজম খানের সংগীতজীবনের নানা স্মৃতি, তাঁর শিল্পভাবনা, সংগ্রাম এবং বাংলা ব্যান্ড সংগীতে তাঁর অনন্য অবদানের গল্প।

বিশেষ এই আয়োজনে আজম খানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, স্বাধীনতা-পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনে তাঁর সম্পৃক্ততা, বাংলা রক সংগীতের বিকাশে তাঁর পথিকৃতের ভূমিকা এবং ‘উচ্চারণ’ ব্যান্ডের ইতিহাসও তুলে ধরা হবে বিস্তারিতভাবে।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইফতেখার মুনিম এবং উপস্থাপনা করেছেন অপু মাহফুজ। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

বাংলা পপ ও রক সংগীতের গুরু হিসেবে পরিচিত আজম খান ২০১১ সালের ৫ জুন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানগুরুগুরু আজম খানপপ গুরুরক গুরুলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের শঙ্কা, বিজেপিতে যেতে পারে ২০ এমপি

পরবর্তী

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে পদ পেলেন যারা

পরবর্তী

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে পদ পেলেন যারা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছবি: সংগৃহীত।

ইরানে আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT