চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২ তম এই ব্যান্ড ফেস্ট মাতাবে ১২ টি দল।

১ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সৌজন্যে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে ব্যান্ড ফেস্ট।

এবারের আয়োজনে পারফর্ম করবে ১২টি গানের দল। ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং এবং তরুণ। চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী।

এ বছর নতুন উদ্যমে ফিরছে আজম খানের হাতে গড়া ব্যান্ড দল ‘উচ্চারণ’। ইমপ্রেস টেলিফিল্ম লি. এর পৃষ্ঠপোষকতায় নতুন উদ্যমে ফেরার পেছনে আজম খানের পরিবার যেমন উদ্যোগী হয়েছেন, তেমনি ব্যান্ড সদস্য এবং ইভেন্ট আয়োজক, প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। বাংলা ব্যান্ড সংগীতকে অনন্য উচ্চতায় নিয়েছেন আজম খান; ভক্ত ও অনুরাগীদের কাছে তিনি পপগুরু হিসেবেও পরিচিত।

২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে তিনি অস্ত্র হাতে গেরিলাযুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের পর আজম খান বন্ধুদের নিয়ে সংগীতের দল গড়েন। নাম দেন ‘উচ্চারণ’।

‘উচ্চারণ’ ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।

Reneta

ব্যান্ড সূত্র জানিয়েছে, আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি এ মাস থেকে বেশ কয়েকটি টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানেও অংশ নেবে উচ্চারণ।

সাড়া জাগানো এই ব্যান্ড ফেস্টের প্রথম উদ্যোক্তা ব্যান্ড যুবরাজ আইয়ুব বাচ্চু। তার জীবদ্দশা থেকেই চ্যানেল আই ব্যান্ড ফেস্টটি আয়োজন করে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজম খানউচ্চারণ ব্যান্ডচ্যানেল আই ব্যান্ড ফেস্টলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT