চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৮ বছর বয়সে ১৩ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগেরদিন ৮ উইকেট নিয়ে জাতীয় ক্রিকেট লিগে গড়েছেন পেসারদের সেরা বোলিংয়ের রেকর্ড। রুয়েল মিয়ার দাপট পরে আরও বেড়েছে। ১৮ বছরের তরুণ রোববার দ্বিতীয় ইনিংসেও নিলেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নিয়ে চট্টগ্রামের বিপক্ষে সিলেটকে এনে দিলেন ৯ উইকেটের বিশাল জয়। তাতে টায়ার-১’এ উঠে গেছে সিলেট।

রুয়েল মিয়ার দাপটে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে খুব বেশি করতে পারেনি দলটি। ১৬৫ রানে অলআউট হয়ে প্রতিপক্ষকে দিয়েছে মাত্র ৪২ রানের লক্ষ্য। প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হওয়া সিলেটকে এ বাধা পেরোতে খরচ করতে হয়েছে কেবল এক উইকেট। দ্বিতীয় দিনেই তারা তুলেছে জয়।

দ্বিতীয় ইনিংসে ১৫.১ ওভার বল করেছেন রুয়েল। যার মধ্যে ৫টিই মেডেন। ৩৯ রান খরচ হয়েছে, রান আউটও করেছেন চট্টগ্রামের ওপেনার সাদিকুর রহমানকে।

বিশাল এই জয়ে টায়ার-১তে উঠে গেছে সিলেট। টায়ার-২এ পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা ঢাকা মেট্রোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১৫। সিলেটের পয়েন্ট ৩৬, ঢাকার ২১। ঢাকা শেষ রাউন্ড খেলছে। আর সিলেট ষষ্ঠ রাউন্ড খেলে ফেলল।

সিলেট-চট্টগ্রাম ম্যাচ দুই দিনেই শেষ হলেও এখনো চলছে অন্য দলগুলোর খেলা। রাজশাহীতে চলছে রংপুর-রাজশাহীর টায়ার-১’র খেলা। প্রথম ইনিংসে ২৭৪ করেছিল রংপুর, নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২৪ করে দ্বিতীয় দিন শেষ করেছে রাজশাহী।

একই অবস্থা খুলনাতেও, সেখানে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ঢাকা অলআউট হয়েছে ২৭৯ করে, খুলনার দিন শেষ হয়েছে ৩ উইকেটে ২৫২ তুলে।

Reneta

ফজলে মাহমুদ রাব্বীর ১৪১ রানের ইনিংসে ৪১৪ করে থেমেছে বরিশাল। পাল্টা জবাবটা ভালোই দিচ্ছে ঢাকা মেট্টো। ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ হয়েছে ২২৫ রান করে। শামসুর রহমান শুভর ৯০ ও মার্শাল আইয়ুবের ৮৫ রানে শুরু করবেন তৃতীয় দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯রুয়েল মিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT