চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবনমন এড়াতে লড়ছে রংপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগে অবনমন এড়াতে ষষ্ঠ রাউন্ডে জয়ের বিকল্প নেই রংপুর বিভাগের। রাজশাহীর বিপক্ষে জয়ের মঞ্চ তৈরি করতে না পারলেও শেষ ম্যাচে প্রথম ইনিংসে লিড পেয়েছে তারা।

২০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে রংপুর ৬ উইকেট হারিয়ে তুলেছে ২২৮ রান। তানবীর হায়দার ৭২ রানে অপরাজিত আছেন। ২ রানের জন্য ফিফটি পাননি আরিফুল হক (৪৮)।

রাজশাহীর চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে শেষ ম্যাচে নামে রংপুর। প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে রাজশাহীকে তারা গুটিয়ে দেয় ২৫৪ রানে। ৪১ রানে ৬ উইকেট নেন মিডিয়াম পেসার আরিফুল।

জবাবে সোহরাওয়ার্দী শুভর (১০৫) সেঞ্চুরিতে ২৭৪ রান তোলে রংপুর।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে গেছে সিলেট। শেষ দিনে রংপুর নাটকীয় কিছু ঘটাতে না পারলে আগামী মৌসুমে সিলেট নেবে তাদের জায়গাটাই। দ্বিতীয় স্তরে নেমে যাবে রংপুর।

বরিশালে দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫২ রানের লিড পেয়েছে ঢাকা মেট্রো। ফজলে মাহমুদের সেঞ্চুরিতে (১৪১) বরিশালের করা ৪১৪ রানের জবাবে দলগত পারফরম্যান্সে ৪৬৬ রান তোলে মেট্রো।

Reneta

সেঞ্চুরি পান শামসুর রহমান শুভ (১০৩) ও মার্শাল আইয়ুব (১০৯)। আল-আমিন জুনিয়র ৯২, জাবিদ হোসেন ৬২ রানে অপরাজিত থাকেন।

৫২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি বরিশাল। ৩ উইকেট হারিয়ে ৩০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে তারা।

আরাফাত সানি জুনিয়র দুটি ও তাসকিন আহমেদ নিয়েছেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৯নাসির হোসেনরংপুর বিভাগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT