বাংলাদেশ

১১ ঘণ্টা বন্ধ থাকার পরে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, দৃশ্যমানতা কম।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটের ফেরি ১১ ঘণ্টা পর খুলে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে রোববার রাত ১১টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

দীর্ঘসময় বন্ধ থাকার পরে উভয়প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে যানবাহনের ভেতরে অপেক্ষায় থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রোববার রাত ১১টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ দুই নৌরুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। সোমবার সকাল ১০টার পর ঘন কুয়াশা কমতে থাকলে এ দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।

বিষয়:পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ফেরি চলাচল স্বাভাবিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…