চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, ধোঁয়া ও জল পরিবেশে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে এসব রুটে ফেরিগুলো পুনরায় চলাচল শুরু করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে কুয়াশার কারণে নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর কুয়াশা ঘন হতে শুরু করলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। কুয়াশা আরও তীব্র হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

Banglabid

ফেরি চলাচল বন্ধ থাকায় রাতভর ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। তীব্র শীতের মধ্যে চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ ছিল বেশি।

বিআইডব্লিউটিসি জানায়, এ সময় মাঝ নদীতে শাহ-পরান, গোলাম মাওলা ও বাইজারসহ ছোট-বড় চারটি ফেরিতে ৮৬টি যানবাহন এবং কয়েকশ যাত্রী আটকে ছিল।

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনা এড়ানোর স্বার্থেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে আসায় পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ নৌরুটআরিচা-কাজিরহাটধাওয়াপাড়া-নাজিরগঞ্জপাটুরিয়া-দৌলতদিয়াফেরি চলাচল স্বাভাবিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার

পরবর্তী

বিতর্ক আর সংশয় নিয়ে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর

পরবর্তী
বিপিএল ২০২৬ এর লোগো ও ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্ক আর সংশয় নিয়ে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর

আবহাওয়া অফিসের সাইনবোর্ড, চুয়াডাঙ্গায় শীতের কারণে জনজীবন বিপর্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় প্রচন্ড শীতে বিপর্যস্ত জনজীবন

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT