চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বিদ্রোহী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

‘গলুই’ এর পাশাপাশি ঈদে সুপারস্টার শাকিব খানের ‘বিদ্রোহী’ নামে আরও এক ছবি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির বাকি আর তিন দিন, তার আগেই জানা গেল চূড়ান্ত হল তালিকা।

‘বিদ্রোহী’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে ১০০ টি সিনেমা হলের তালিকা চ্যানেল আই অনলাইনের কাছে এসেছে।

প্রযোজক সেলিম খান বলেন, তালিকা করা হয়েছে ১০০ টি হলের। যেহেতু মুক্তির এখনো ৩দিন বাকি ধারণা করছি হল সংখ্যা ১১০-এ পৌঁছুতে পারে।

তিনি জানালেন, শাকিব খানের এই ছবিটি করোনা না এলে আগেই মুক্তি পেত। যেহেতু সিনেমা হল বন্ধ ছিল তাই বড় আয়োজনে মুক্তি দিতে পারেনি শাপলা মিডিয়া।অনেকগুলো বন্ধ হল বিদ্রোহী ছবির মাধ্যমে আবার খুলছে।

সেলিম খান আরো বলেন, দর্শক ঈদে অ্যাকশন রোমান্টিক বিনোদনে ভরপুর ছবি দেখতে চায়, বিদ্রোহী তেমনই ছবি। তাছাড়া এটি শাকিব খানের ছবি। আমার প্রত্যাশা শাকিব যদি প্রচারণায় সম্পৃক্ত হন ঈদের সেরা ছবি হবে বিদ্রোহী।

কয়েক মাস আগে ‘বিদ্রোহী’র গান প্রকাশ পায়। ‘ভাবিনি কখনও’ শিরোনামে এই রোম্যান্টিক গানটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। সম্প্রতি প্রকাশ পায় ‘বিদ্রোহী’র টিজার। ধুমধাড়াক্কা এ টিজারে কিং খানকে পাওয়া গেছে মারকাটারি অবতারে।

Reneta

পাশাপাশি টিজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সমাজের ন্যায়নীতি ও দেশপ্রেমের গল্পের ইঙ্গিত পাওয়া গেছে।

প্রযোজক সেলিম খান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গকৃত ছবি।

বিদ্রোহী-তে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। আরও আছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিত হাসানডনবিদ্রোহীমিশা সওদাগরমৃদুলালিড বিনোদনশাকিবশিবা সানুসাদেক বাচ্চুসাবেরী আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানালেন ডা. তাসনিম জারা

এপ্রিল ২১, ২০২৬

এক থেকে তিন মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT