বিনোদন

আলেয়া থেকে বগা তালেব, আরো যারা গাইবেন হালিম স্মরণোৎসবে

শুক্রবার টিএসসিতে হালিম বয়াতি স্মরণোৎসব ২০২৬

আলেয়া থেকে বগা তালেব, আরো যারা গাইবেন হালিম স্মরণোৎসবে

গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম বয়াতির ৯৭তম জন্মবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘হালিম বয়াতি স্মরণোৎসব-২০২৬’।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় টিএসসির পায়রা চত্বরে এ আয়োজন করবে সাংস্কৃতিক সংগঠন হারিকেন।

স্মরণোৎসবে আবদুল হালিম বয়াতির জীবন, সংগীতসাধনা ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করবেন আলোকচিত্রী ও গবেষক নাসির আলী মামুন, লেখক ও গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. তপন বাগচী এবং ড. সাইমন জাকারিয়া।

এ ছাড়া হালিম বয়াতির স্মৃতিচারণ করবেন তার শিষ্য লাল মিয়া বয়াতি ও নজরুল বয়াতি এবং তার পুত্র নিশানে হালিম।

স্মরণোৎসবে সংগীত পরিবেশন করবেন আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, সৈয়দ আশিকুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বথা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, মারুফ মৃন্ময়, খোকন চিশতি, সোহাগ প্রামাণিক, জয়িতা অপা, সানজিদা প্রমি, ইমরান হোসাইন, অভিবাদন দাস, নবীন কিশোর গোস্বামী, নাজমূল সরকার নিহাত, রহমান জনি, মনিরুজ্জামান খান ও মাহাবুব খালাসী।

আয়োজনে যন্ত্রসংগীতে থাকবেন আলম বয়াতি (হারমোনিয়াম), মো. শহিদ ও রনি দেওয়ান (ঢোল), কানন মোল্লা ও আকিফ আল জামি (বাঁশি), ওবায়দুর রুশাদ (ব্যান্ড্রো), সৌরভ আকন্দ (থমক), অভিষেক প্রায় অর্চন, অনিন্দ্য বিশ্বাস ও জামিল হোসেন সিয়াম (গিটার), এবং সৌমিক বাগচী (করতাল)।

আবদুল হালিম বয়াতির সংগীতজীবন ও অবদানকে স্মরণ এবং তার সৃষ্টির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানোর প্রত্যাশা নিয়ে এ আয়োজন করা হচ্ছে। স্মরণোৎসবে সংগীতপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠন হারিকেন।

বিষয়:আকাশ গায়েন আবদুল হালিম বয়াতি আলেয়া বেগম খোকন ফকির আবুল সরকার বথা তালেব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…