চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যামিল্টনের শেষ থেকেই ওয়েলিংটনে শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও বাংলাদেশের প্রাপ্তির খাতায় অর্জন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের সেঞ্চুরি। ওই টেস্টে প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে চারশ’র বেশি সংগ্রহ আনে টাইগাররা। সেই প্রাপ্তি পুঁজি করেই ওয়েলিংটনে পাড়ি জমিয়েছে সফরকারীরা। পৌঁছে হ্যামিল্টনের শেষটা থেকেই ওয়েলিংটনে শুরুর কথা বললেন ওপেনার সাদমান ইসলাম।

তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। শুরু ৮ মার্চ। দ্বিতীয় ম্যাচ খেলার উদ্দেশ্যে মঙ্গলবার হ্যামিল্টন থেকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল।

ওয়েলিংটনের বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাদমান। হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করে ৪২৯ রান। ওই ইনিংসটিই সফরকারীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে বলে মনে করেন এ ওপেনার, ‘হ্যামিল্টনে দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়িয়েছি। চেষ্টা করব ওয়েলিংটন টেস্টে সেই ধারাটা অব্যাহত রাখতে। আশা করি, ব্যাটসম্যানরা সবাই বুঝতে পেরেছে, প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে কোন কোন পরিকল্পনা নিয়ে ব্যাটিং করতে হবে।’

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রচণ্ড বাতাস থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং-ব্যাটিং দুটিতেই সমস্যা হতে পারে। তবে সাদমান বলছেন, ‘বাতাস তো থাকবে। এটা প্রাকৃতিক বিষয়। আমার মনে হয়, এতে কোনো সমস্যা হবে না। ওটা যদি মাথায় রাখি তাহলেই হয়তো সমস্যা হবে। কিন্তু বিষয়টা মাথায় না রাখাই ভালো হবে।’

প্রথম ইনিংসে ওয়াগনার ও দ্বিতীয় ইনিংসে বোল্ট বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। হ্যামিল্টনে ৭ উইকেট নেয়া ওয়াগনার এক কথায় ছিলেন ভয়ঙ্কর। বডিলাইন তাক করে বোলিং করা ওয়াগনারকে খেলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সাদমান জানালেন, ‘ওয়াগনারকে প্রথমবারের মতো খেলেছি, প্রথম টেস্টে খেলার অভিজ্ঞতা দ্বিতীয় টেস্টে কাজে লাগবে। তামিম-সৌম্য ভাইয়ের ব্যাটিং দেখে আমরা শিখেছি, কীভাবে ব্যাটিং করতে হবে। আশা করি কাজে লাগবে এই অভিজ্ঞতা।’

হ্যামিল্টনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে একেবারে শূন্য হাতে ফেরেননি সাদমান। প্রথম ইনিংসে ২৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ২৭ রানের ইনিংস। এবার নিজের ইনিংস বড় করার পালা, ‘আমি বেসিক প্ল্যানের ওপর থাকার চেষ্টা করেছি। চেষ্টা করবো পরের ম্যাচে যেন সেট হয়ে লম্বা ইনিংস খেলতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাদমান ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে আটকানোর ‘ম্যান-মার্কিং’ কৌশল কষছেন টুখেল

জুলাই ১৫, ২০২৬
ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT