চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই বলে টেস্ট নিয়ে চিন্তা করতে’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: বিপিএলে নিজেকে মেলে ধরতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন সাদমান ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগে রান পেলেও টি-টুয়েন্টিতে কেনো ব্যর্থ হচ্ছেন হিসেব মেলাতে পারছিলেন না ঢাকা ডায়নামাইটসের এ ওপেনার। পরে কুমার সাঙ্গাকারার পরামর্শ শুনে নিজেকে সামলে নেন। ৫ ম্যাচে মাত্র ৯৫ রান করায় যে আক্ষেপ তৈরি হয়েছিল, সেটি কেটে যায় শ্রীলঙ্কান কিংবদন্তি কথাতেই।

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা সাঙ্গাকারা সতীর্থ সাদমানকে বলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে পড়ে থাকতে। বাঁহাতি এ ব্যাটসম্যানের পরামর্শ ছিল: দীর্ঘ পরিসরের ক্রিকেটে ভালো করতে থাকলে টি-টুয়েন্টি খেলাও সহজ হয়ে যাবে।

সাদমানের ব্যাটিংয়ের ধরণ যে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের সঙ্গেই বেশি যায়, সেটি হয়ত তখনই বুঝেছিলেন সাঙ্গাকারা। সাদমানের মাঝে হয়তো দেখছিলেন আদর্শ টেস্ট ক্রিকেটারের ছায়া!

সাদমান প্রথম শ্রেণির ক্রিকেটে আগের চেয়ে মনযোগী হয়েছেন সেটির সাক্ষ্য দিচ্ছে সদ্যগত জাতীয় লিগের পারফরম্যান্সই। লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সুযোগ পান বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার। যেটি কাজে লাগান দারুণভাবে। দরজা খুলে যায় জাতীয় দলের।

এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলে পেয়ে গেছেন টেস্টের টিকিট। ক্যারিবীয়দের পেস সামলে ২৩০ মিনিট উইকেটে কাটিয়ে ১৬৯ বল মোকাবেলা করে নিজেকে প্রমাণ করেছেন এ বাঁহাতি।

কোচ রোডসের সঙ্গে সাদমান

শুধু সাঙ্গাকারা কেনো, অনেকের কাছ থেকেই সাদমান পরামর্শ পেয়েছেন। যাদের পরামর্শ ছিল দীর্ঘ সংস্করণ নিয়ে লেগে থাকার জন্য। সেই ভাবনায় সাদমান প্রস্তুত করে গেছেন নিজেকে, ‘সবসময় তো সবাই বলে টেস্ট ক্রিকেট নিয়ে চিন্তা করতে। আমি সবসময় চেষ্টা করি লম্বা সময় ধরে ব্যাটিং করার। টেস্ট অনুশীলনের জন্য অতিরিক্ত যেটি দরকার সেটি আমি করি।’

Reneta

‘পরিশ্রম তো অবশ্যই করতে হয়। সেটি না করলে পারফরম্যান্সে একটু হলেও সমস্যা হবে। আর পরিশ্রম করেছি এরজন্য হয়ত এই জায়গায় আসতে পেরেছি। আমার কাছে মনে হয় সব কাজেই পরিশ্রমটা দরকার। সাফল্যের জন্য পরিশ্রম লাগবেই। হয়তো পরিশ্রমের কারণেই আজকে জাতীয় দলে আমি।’

সাদমান ছোটবেলা থেকেই আদর্শ মানেন তামিম ইকবালকে। দেশসেরা ওপেনার চোটে পড়ায় নতুন কাউকে সুযোগ দিতে পারলেন নির্বাচকরা। একাদশে যদি জায়গা মিলেই যায়, ‍সুযোগটা কীভাবে কাজে লাগান সাদমান সেটি দেখার জন্য থাকছে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা। বৃহস্পতিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাদমান ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT