চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিকে জানালেন হারিয়ে যাননি মোহাম্মদ শরীফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৮, মে ২০১৬
স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ এক হ্যাটট্রিক পেয়েছেন পেসার মোহাম্মদ শরীফ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিকটি করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই পেসার।

এবারের লিগে এটাই প্রথম হ্যাটট্রিক। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বাংলাদেশি বোলারদের সপ্তম হ্যাটট্রিক। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে শেষ দেখা গিয়েছিল এই পেসারকে। হ্যাটট্রিকের মাধ্যমে জানান দিলেন এখনও হারিয়ে যাননি মোহাম্মদ শরীফ।

মিরপুরে শরীফের হ্যাটট্রিকের প্রথম শিকার ছিলেন জামাল অধিনায়ক মাহমুদউল্লাহ। ৩৪তম ওভারের তৃতীয় বলে মিড উইকেটে সাঈদ আনোয়ার জুনিয়রের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

Banglabid

পরের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান জাবিদ হোসেন। শরীফের হ্যাটট্রিকের তৃতীয় শিকারটি হন নাজমুস সাদাত। তাকে এলবিডব্লিউর শিকারে পরিণত করে উল্লাসে মেতে ওঠেন জাতীয় দলের সাবেক এই পেসার।

২০১৩ সালের প্রিমিয়ার লিগের একই দিনে দুইটি হ্যাটট্রিক হয়েছিল। বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের হয়ে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের বিপক্ষে করেছিলেন রুবেল হোসেন। বগুড়ায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তাপস বৈশ্য।

তবে শরীফের হ্যাটট্রিক হলেও বৃষ্টির কারণে জয় পরাজয়ে নিষ্পত্তি হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি। বৃষ্টির কারণে বুধবার দিনের ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। তাই খেলার বাকি অংশ বৃহস্পতিবার সকালে একই মাঠে অনুষ্ঠিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুলগেরিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী

রণবীর কাপুরের নতুন প্রেমিকা

পরবর্তী

রণবীর কাপুরের নতুন প্রেমিকা

অনিমেষ আইচের সঙ্গে বিয়ের খবরের ব্যাখ্যা দিলেন ভাবনা (ভিডিও)

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT