চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাকারের কবলে সুজানা, থানায় জিডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ভার্চুয়ালে হ্যাকারের কবলে পড়ে হঠাৎ বিপাকে পড়েছেন জনপ্রিয় তারকা সুজানা জাফর। তাই নিরাপত্তার জন্য এই অভিনেত্রী থানায় গিয়ে জিডি করলেন।

সম্প্রতি সুজানা জাফরের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড হয়। নিয়ন্ত্রণ হারানো ওই আইডি থেকে বিভ্রান্তিকর কোনো পোস্ট, ছবি যদি প্রকাশ হয় সেগুলো এড়িয়ে যেতে বললেন সুজানা। বিষয়টি তিনি জানিয়েছেন প্রসাশনকে।

গত ১৭ অক্টোবর মিরপুর মডেল থানায় সুজানা জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। জিডি নাম্বার ১৬৪৫। জিডিতে সুজানা উল্লেখ করেছেন, অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অসাধু ব্যক্তিরা আমার আইডি হ্যাকড করেছে। তদন্ত করে দোষী খুঁজে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সুজানা চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি ব্যক্তিগতভাবে আইডি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। তারাও আইডি ফেরত আনার চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, বর্তমানে আমার সাড়ে তিন লাখের বেশি ফলোয়ার্স থাকা ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেই। জনপ্রিয় এই অভিনেত্রী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বানোয়াট ও আবোলতাবোল পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সুজানাসুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT