চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে আক্রান্ত ক্যাসিয়াস হাসপাতালে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ০১, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বুধবার অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়েছেন পোর্তোর গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। দ্রুতই হাসপাতালে ভর্তি করা হয় স্প্যানিশদের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ককে। অস্ত্রোপচারের পর আছেন ঝুঁকিমুক্ত অবস্থায়।

পর্তুগীজ সংবাদমাধ্যম এবোলার প্রতিবেদনে এসেছে, অনুশীলনের সময় হঠাত বুকে ব্যথা অনুভব করেন ৩৭ বছর বয়সী ক্যাসিয়াস। হাসপাতালে নেয়ার পর দ্রুতই তার বুকে জরুরী অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের পর ক্যাসিয়াস এখন সুস্থ আছেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে মৌসুমের বাকী সময়টাতে তাকে আর মাঠে পাবে না পোর্তো।

বর্তমান বিশ্বে সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন ক্যাসিয়াস। ২০১৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পোর্তোতে যোগ দেয়ার আগে প্রায় সবরকম শিরোপাই জিতেছেন স্প্যানিশদের সাবেক গোলরক্ষক। ২০১০ সালে তার নেতৃত্বেই নিজেদের একমাত্র বিশ্বকাপ শিরোপাটি জেতে স্পেন।

২০০৮ ও ২০১২ সালে স্পেনের ইউরো জয়ের অন্যতম কাণ্ডারিও ছিলেন ক্যাসিয়াস। স্পেনের জার্সি গায়ে সর্বোচ্চ ১৬৭ ম্যাচ খেলার কীর্তি তার। রিয়ালের হয়ে জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। গোলরক্ষক হয়েও ব্যালন ডি’অরের দৌড়ে ছিলেন ক্যাসিয়াস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকার ক্যাসিয়াসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT