চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশেষ শত্রুর’ বিশেষ প্রশংসায় মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২০
স্পোর্টস
A A

লিওনেল মেসি যখন বার্সেলোনার হয়ে কেবল প্রতিষ্ঠিত হচ্ছেন, তখন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন ইকার ক্যাসিয়াস। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের গোলরক্ষক হওয়ায় ক্যাসিয়াসের সঙ্গে আলাদা একটা প্রতিদ্বন্দ্বীতাও কাজ করেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। সেই লড়াইয়ে কখন জিতেছেন আবার মেসির দারুণ সব শট কখনো আটকেও গেছে স্প্যানিশ গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসজোড়ায়।

দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের দাবি থেকেই রিয়ালের সাবেক অধিনায়ককে নিজের অন্যতম বিশেষ প্রতিদ্বন্দ্বী বলে প্রশংসা করেছেন বার্সা অধিনায়ক।

২১ বছরের ক্যারিয়ার শেষে মঙ্গলবার নিজের গ্লাভসজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন রিয়াল ও স্পেনের হয়ে বিশ্বজয়ী গোলরক্ষক ক্যাসিয়াস। স্পেনকে ২০১০ বিশ্বকাপ জেতানো এই গোলরক্ষককে প্রকৃত ভদ্রলোক হিসেবে প্রশংসায় মেতেছেন অনেকেই। মেসিও আছেন সেই দলে।

মঙ্গলবারই স্প্যানিশ পত্রিকা এএসকে সাক্ষাৎকারে বার্সা মহাতারকা বলেছেন, ‘আজ ইকার অবসর নিয়েছেন। অবশ্য এর অনেক আগেই তিনি কিংবদন্তির কাতারে চলে গেছেন। সেটা যে শুধু তিনি লা লিগার সেরা গোলরক্ষক ছিলেন তা নয়, তিনি আন্তর্জাতিক পর্যায়েও সমস্ত শিরোপা জিতেছেন বলেই।’

এরপরই ক্যাসিয়াসকে বিশেষ বার্তা পাঠিয়েছেন মেসি, ‘আপনি অসাধারণ একজন গোলরক্ষক এবং বেশ কঠিন একজন প্রতিপক্ষ ছিলেন। এটা আমাকে বলতেই হবে।’

ক্যাসিয়াস নিজেও মেসিকে বেশ শ্রদ্ধা করতেন। ২০১৫ সালে রিয়াল ছেড়ে পোর্তোতে পাড়ি জমানোর পর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিজের দেখা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বলে প্রশংসা করেছিলেন রিয়ালের হয়ে তিন চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচ লা লিগা জয়ী গোলরক্ষক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইকার ক্যাসিয়াসক্যাসিয়াসবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT