চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে পায়ে হেঁটে নুহাশ পল্লীতে যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অন্যতম সৃষ্টি হিমু চরিত্রটি। উপন্যাসের এই চরিত্রটিতে ঘোরগ্রস্ত বাংলার অসংখ্য ছেলে মেয়ে। প্রতিবারের মতো এবারও হিমুতে বুঁদ উঠতি বয়সের তরুণ তরুণীরা হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে পায়ে হেঁটে নুহাশ পল্লীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন হিমু পরিবহণের কো-অর্ডিনেটর আহসান হাবীব মুরাদ।

গেল শতকের জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে যাকে স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক বলা হয় তিনি হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষের ৭০তম জন্মদিন আগামী ১৩ নভেম্বর। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে তার ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহণ’ দেশব্যাপী ‘হুমায়ূন জন্মোৎসব- ২০১৮’ শিরোনামে বিভিন্ন ধরনের অনুষ্ঠানসূচী হাতে নিয়েছে।

এরমধ্যে ১৩ নভেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে ভোরে হিমুদের একটি দল যাবে প্রয়াত হুমায়ূন আহমেদ যেখানে শায়িত আছেন সেই স্মৃতি বিজড়িত গাজীপুরের নুহাশ পল্লীতে। পায়ে হেঁটে যাত্রা করবেন তারা। পথিমধ্যে বিলি করবেন ক্যানসার সচেতনা মূলক একটি লিফলেট।

হুমায়ূন আহমেদের শেষ ইচ্ছা ছিল বাংলাদেশে বিশ্বমানের একটি ক্যানসার হাসপাতাল নির্মাণ করা। সংগঠনটি বিশ্বাস করে হুমায়ূন আহমেদ এর শেষ ইচ্ছা একদিন পূরণ হবে।

শুধু নুহাশ পল্লীতেই নয়, হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু পরিবহণ রাজধানীতেও দিনব্যাপী কর্মসুচি হাতে নিয়েছে। এরমধ্যে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পুরো বারান্দা জুড়ে হুমায়ূন লেখা বইয়ের প্রচ্ছদ প্রদর্শনী করবেন তারা।

ঢাকায় হুমায়ূন আহমেদের জন্মদিনের আয়োজনের বিষয়টি জানিয়ে সংগঠনটির কো-অর্ডিনেটর মুরাদ জানান, হুমায়ূন আহমেদের লেখা প্রায় নব্বই শতাংশ বইয়ের প্রচ্ছদ আমরা সংগ্রহ করতে পেরেছি, যেগুলো দিনব্যাপী প্রদর্শনী হবে টিএসসির বারান্দায়। এছাড়া সন্ধ্যায় টিএসসিতেই হবে হুমায়ূন আহমেদ স্মরণে আলোচনা সভা। যেখানে উপস্থিত থাকবেন মেহের আফরোজ শাওন, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজি এবং অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেহের আফরোজ শাওনলিড বিনোদনহিমু পরিবহণহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে: তথ্যমন্ত্রী

মে ৩, ২০২৬

কমিউনিটির উন্নয়নে একযোগে কাজ করবে স্পেন ও পর্তুগাল বাংলা প্রেসক্লাব

মে ৩, ২০২৬

হজ ক্যাম্পে চুরি যাওয়া অর্থ উদ্ধার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী

মে ৩, ২০২৬

বাংলাদেশি দর্শকদের জন্য কিউই অধিনায়কের ‘দুঃখ’ প্রকাশ

মে ৩, ২০২৬
ছবি: এআই

অতিরিক্ত পানি পান বাড়াচ্ছে ঝুঁকি, কী ঘটে ওয়াটার ইনটক্সিকেশনে?

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT