চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুইপের বিরুদ্ধে অশোভন বক্তব্যের অভিযোগে আ. লীগ নেতাকে ‘অবাঞ্ছিত’

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৮:৩১ অপরাহ্ণ ১৪, মে ২০২২
জনপদ, জয়পুরহাট
A A

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপননের বিরুদ্ধে অশোভন বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে কালাই উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

এ ছাড়া আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবলীগের নেতারা অবসরের কুশপুত্তলিকা দাহ করেছে।

গোলাম মাহফুজ চৌধুরী আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি ফের প্রার্থী হননি এবং পৌর নির্বাচনেও দলীয় মনোনয়ন চাননি। পরে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান।

এ বিষয়ে গোলাম মাহফুজ চৌধুরী বলেন,‘আমি কারও বিরুদ্ধে অশোভন বক্তব্য দেইনি। কেবল সাংগঠনিক বক্তব্য দিয়েছি। দলের কিছু অতি উৎসাহী নেতা আমার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু জয়পুরহাট পৌরসভা কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে গোলাম মাহফুজ চৌধুরী হুইপের নির্বাচনী এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি হুইপের বিরুদ্ধে অশোভন ও অসত্য বক্তব্য দেন বলেও অভিযোগ ওঠে। ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় হুইপের বিরুদ্ধে অশোভন বক্তব্য দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে গোলাম মাহফুজ চৌধুরীক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশের পাশাপাশি তাকে কালাই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই ইস্যুতে বৃহস্পতিবার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক জরুরি সভায় গোলাম মাহফুজ চৌধুরীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়। এ ছাড়া আক্বেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদি হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে তিলকপুর রেলস্টেশন এলাকায় গোলাম মাহফুজ চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

Reneta

কালাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন বলেন, ‘হুইপ ও আমার মৃত বাবার বিরুদ্ধে গোলাম মাহফুজ চৌধুরী অশোভন ও অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে কালাই উপজেলায় ঢুকতে দেওয়া হবে না। তাকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবাঞ্ছিত ঘোষণাআওয়ামী লীগযুবলীগের নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT