হিমালয়ে তীব্র তুষার ঝড়ে ৯ পর্বতারোহীর মৃত্যু

নেপালের পশ্চিম হিমালয়ে তীব্র তুষারপাত এবং এতে ভয় পেয়ে ৯ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। শনিবার হিমালয়ের বেইজ ক্যাম্প ‘মাউন্ট গুর্জায়’ এ তুষাড় ঝড় আঘাত হানে।
বিবিসি জানিয়েছে, আবহওয়া খারাপ থাকায় হিমালয়ে তুষারপাতে ক্যাম্পের অনেক জায়গা লণ্ডভণ্ড হয়ে পড়ে।
প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিহতদের মধ্যে পাঁচজন সাউথ কোরিয়ার একটি অভিযান দল, এবং তাদের সাথে চারজনের একটা নেপালি গাইড দল ছিল।
পুলিশ জানায়, দুর্যোগপূর্ণ আবহওয়ায় হেলিকপ্টার দিয়ে এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা গেলেও একজনের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি।
গত ৭ অক্টোবর হিমালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে অভিযান দলটি, পরে গত ২৪ ঘণ্টার মধ্যে তাদের সঙ্গে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে আয়োজকরা।
আবহওয়া অনুকূলে থাকলেই উদ্ধারকারী দল রোববারের মধ্যে এই অভিযান শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






