চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে তুষার ঝড়ে নিহত ৯ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

ভয়াবহ তুষার ঝড়ের কারণে নেপালের মাউন্ট গুরজায় নিহত ৯ পর্বতরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার তুষার ঝড়ে পর্বতারোহীদের ক্যাম্প ধ্বংস হয়ে যাওয়ায় তারা নিহত হন।

বিবিসি জানায়, তুষার ঝড়ের পর পরিস্থিতির উন্নতি ঘটায় রোববার ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে হেলিকপ্টারের মাধ্যমে নেপালের কাঠমান্ডুর পোখারা বিমানবন্দর নিয়ে আসা হয়েছে।

‘নেপালি চারজন গাইডের পরিবার মরদেহগুলো গ্রহণ করেছেন এবং বাকি পাঁচজন সাউথ কোরিয়ার পর্বতারোহীকে বুধবারের মধ্যেই সিউলে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

নেপাল পুলিশের মুখপাত্র শৈলেস থাপা বলেছেন, পশ্চিমাঞ্চলীয় নেপালে অবস্থিত মাউন্ট গুরজায় নিহত ওই নয় পর্বতারোহীর তুষারঝড়ের কারণে মৃত্যু হয়েছে, কারণ ঘটনাস্থলে গাছ ও তাঁবু ভেঙে গেছে। এমনকি মৃতদেহগুলোও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।

থাপা বলেন, ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পৌঁছালেও প্রচণ্ড বরফ জমে থাকায় প্রথম অবস্থায় মৃতদেহ উদ্ধার করা যায়নি। তাই উদ্ধার করতে রোববার পর্যন্ত সময় লেগেছে।

ওই পর্বতারোহণের আয়োজক ট্রেকিং ক্যাম্প নেপালের ওয়াংচু শেরপা বলেছেন, শুক্রবার থেকে প্রায় ২৪ ঘণ্টা পর্বতারোহী টিমের কোনও খবর না পাওয়ায় তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

Reneta

তিনি বলেন, পর্বতারোহীদের সঙ্গে শুক্রবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পর আমরা তাদের খোঁজ নিতে গ্রামবাসী ও একটি হেলিকপ্টার পাঠাই।

দক্ষিণ কোরিয়ার পর্বতারোহীরা তাদের নেপালি গাইডদের নিয়ে মাউন্ট গুরজার সাত হাজার ১৯৩ মিটার উচ্চতায় ক্যাম্প করেন। পর্বতের চূড়ায় উঠতে ভালো আবহাওয়ার জন্য তারা সেখানে অবস্থান করছিলেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ২০১৩ সালে কোনও বাড়তি অক্সিজেন ছাড়া বিশ্বের ১৪তম উঁচু পর্বতের দ্রুততম আরোহী দক্ষিণ কোরীয় কিম চ্যাং-হোও রয়েছেন।

নেপালের তুষারধস প্রবণ দৌলাগিরির পাশে অন্নপূর্ণা অঞ্চলে অবস্থিত গুরজা পর্বত বিশ্বের সপ্তম উচ্চতম। অপেক্ষাকৃত অনুন্নত দেশ নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের ৮টিই অবস্থিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুষার ঝড়নিহতনেপালপর্বতারোহীমরদেহ উদ্ধারহিমালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT