সাদিকুর রহমান সাকী, সিলেট প্রতিনিধি: পৃথিবীর অনেক দেশেই বিমান ক্রু থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল এবং উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা হিসেবে হিজড়াদের কাজের সুযোগ পেলেও বাংলাদেশে তারা উপেক্ষিত ছিল।
মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ ছিল না তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীর। বেঁচে থাকার জন্য এদের আশ্রয় নিতে হয়েছে নানান ঘৃণ্য পেশার। তবে বর্তমানে সরকারি ও বেসরকারি উদ্যোগে হিজড়াদের কর্মসংস্থানের জন্য তাদের বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সুস্থ সবল হয়েও জীবনধারণের জন্য নানা কৌশলে অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন পরিচালনা করতে হয় হিজড়াদের। কেউ নাচ-গান করে চালিয়ে যায় বেঁচে থাকার লড়াই। সমাজের মূলধারায় কোনো কাজ না পেয়ে তারা জড়িয়ে পড়ছে নানা ঘৃণ্য পেশায়।
তবে এসব তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূলস্রোতে আনার জন্য নানামুখি ব্যবস্থার গ্রহণ করা হয়েছে বলে জানান সিলেট জেলার জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
তিনি বলেন, তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি স্বীকৃতির পাশাপাশি সামাজিকভাবে হিজড়াদের গ্রহণ করার মানসিকতা গড়ে ওঠা প্রয়োজন রয়েছে বলে মনে করছে প্রশাসন।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:








