স্পোর্টস

হাসপাতাল ছেড়ে বাসায় ‍মুস্তাফিজ

হাসপাতাল ছেড়ে বাসায় ‍মুস্তাফিজ

অপারেশনের পর হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আগামী বুধবার বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার। তবে দু’দিন পর আবার অপাারেশন পরবর্তী কিছু পরীক্ষা করাতে হাসপাতালে যাবেন মুস্তাফিজ।

ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান ও ফিজিও দেবাশীষ চৌধুরী হাসপাতালে মুস্তাফিজের সাথে দেখা করে বলেছেন, মুস্তাফিজকে নিয়ে ভয়ের কিছু নেই। চিকিৎসক জানিয়েছেন মাঠে ফিরতে দুই থেকে ছয় মাস সময় লাগতে পারে ফিজের।

গত বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় বিকালে অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে মোস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করা হয়। প্রায় ৫০ মিনিট ধরে চলে এই অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পূর্বে ইংল্যান্ডের সাউথ কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোস্তাফিজ।

আইপিএল-এর পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে আবারো ইনজুরির শিকার হন মোস্তাফিজ।

সব কিছু ঠিক থাকলে ছয় মাস পর আবারো ক্রিকেটে ফিরতে পারবেন মোস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের আসন্ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারবেন না তিনি।

বিষয়:মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…