বিনোদন

হাসপাতালে ঋষি কাপুর!

ঋষি কাপুরের ছবি, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ঋষি কাপুর হাসপাতালে ভর্তি, সুস্থতার জন্য চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন যাবত ক্যানসারের সাথে যুদ্ধ করে কদিন আগেই মৃত্যু বরণ করেছেন রাজ কাপুরের মেয়ে ও ঋষি কাপুরের বোন ঋতু কাপুর। এবার ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলার সূত্রে জানা গেল, নয়াদিল্লীর হাসপাতালে ভর্তি রয়েছেন ঋষি কাপুর। যদিও তার অসুস্থতার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

বর্তমানে প্রবীণ এই অভিনেতার সাথে নয়াদিল্লিতে রয়েছেন স্ত্রী নিতু কাপুর, ছেলে রণবীর কাপুর ও তার প্রেমিকা আলিয়া ভাট।

আরমান জৈনের মেহেদী অনুষ্ঠানে ঋষি কাপুর ও তার স্ত্রী নিতু কাপুরের অনুপস্থিতির কারণেই ঋষি কাপুরের হাসপাতালে ভর্তির তথ্যটি প্রকাশ পেয়েছে। ওই অনুষ্ঠানে রণবীর ও আলিয়ার পারফর্ম করার কথা থাকলেও, হঠাৎ বাবা ঋষি কাপুরের অসুস্থতার কারণে অনুষ্ঠান ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন রণবীর।

এর আগে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ঋষি কাপুর। সেখানে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তিও ছিলেন এই অভিনেতা। ১১মাস ১১দিন পর গত বছর ক্যানসারকে জয় করে নিজ দেশ ভারতে ফিরেছিলেন। এমনকি এই অভিনেতা নিজেকে সুস্থও দাবি করেছিলেন তিনি।

এদিকে সম্প্রতি ঘোষণা এসেছে হলিউড সিনেমা ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেকে দীপিকার সাথে অভিনয় করবেন ঋষি কাপুর। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালে।

বিষয়:ঋষি কাপুর রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…