চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালদা’র প্রচারণায় তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
তারকাকথন, বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হালদা’ মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে রীতিমত উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সোশাল সাইটে ছবিটি নিয়ে প্রচারণা তুঙ্গে। ‘থিয়েটার থ্রেড’র মতো বেশকিছু সিনেমা সম্পর্কিত পেইজ থেকেও ‘হালদা’র প্রচারণায় কাজ করছে। আর এবার ছবিটির মুক্তির দোরগোড়ায় সোশাল সাইটে প্রচারণায় অংশ নিলেন দেশের তারকা নির্মাতা প্রযোজক ও অভিনেতারাও।

ক’দিন আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বছরের আরেক আলোচিত ছবি ‘ডুব’। সেসময়ই চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই ছবিটির প্রচারণায় অংশ নেন। আর হালদা মুক্তি সামনে রেখে ছবির প্রচারণায় অংশ নিলেন ‘ডুব’-এর নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ‘হালদা’র পোস্টার শেয়ার করে ফেসবুকে ফারুকী ‘হালদা’ নিয়ে লিখেন, শুভ কামনা তৌকির ভাই এবং তিশা আপা-জাহিদ ভাই-মোশারফ করিম। জোর কদম।

‘হালদা’ নিয়ে ভীষণ উত্তেজনায় আছেন ‘ভয়ংকর সুন্দর’ নির্মাতা অনিমেষ আইচ। ছবিটি নিয়ে উত্তেজনার মাত্রা বোঝাতে এই নির্মাতা জানান, শুক্রবার মুক্তি পাচ্ছে তৌকির আহমেদ পরিচালিত সিনেমা হালদা। সিনেমা মুক্তি পাচ্ছে তৌকির ভাইয়ের, আর টেনশনে সকাল পাঁচটার ঘুম ভাঙ্গে আমার। ইদানীং আমার এই দশা হয়েছে, ভালো কোন সিনেমা মুক্তি পেলে ভারী টেনশন হয়। সিনেমাটা দর্শক গ্রহন করবেতো? অপপ্রচারকারীরা যেন সিনেমার গায়ে একটা আঁচর ও না দিতে পারে।

Banglabid

আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা ‘হালদা’র পোস্টার শেয়ার করে লিখেছেন ‘অল দ্য বেস্ট তৌকীর আহমেদ ভাই’।

‘আয়নাবাজি’র প্রযোজক গাউসুল আলম শাওন ‘হালদা’ ছবিটি নিয়ে বলেন, ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তৌকির ভাই পরিচালিত ‘হালদা’। তৌকির ভাইয়ের সব ছবিতেই একটা অন্যরকম বাংলাদেশের খোঁজ পাওয়া যায়, নিজেদের একটা গল্পের দেখা পাওয়া যায়। আজকের এই বিশ্বায়নের যুগে নিজেদের গল্প বলতে পারার সাহস’টাই আমাদের অস্তিত্বের গুরুত্ব বহন করবে। আমি হালদা দেখার জন্য মুখিয়ে আছি। চলুন সবাই মিলে হালদা দেখতে যাই। জয় হোক আমাদের গল্পের। জয় হোক আমাদের সিনেমার।

প্রসঙ্গত,তৌকীর আহমেদের পরিচালনায় তারকাবহুল চলচ্চিত্র হালদা। মুক্তি পাচ্ছে দেশের মোট ৯০টি প্রেক্ষাগৃহে। এরমধ্যে ঢাকা শহরেই ছবিটি মুক্তি পাচ্ছে ১৭টি প্রেক্ষাগৃহে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশাতৌকীর আহমেদফারুকীহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT