বিনোদন

ঈদে বায়োস্কোপে দেখা যাবে ‘বীর’ ও ‘হালদা’

বীর ও হালদা সিনেমার পোস্টার, ঈদে দেখার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাবে বীর ও হালদা সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্রগুলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদে সিনেমাপ্রেমীদের জন্য দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বীর’ এবং মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা এবং জাহিদ হাসান অভিনীত একাধিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘হালদা।’

বায়োস্কোপে ঈদের দিন মুক্তি পাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত অ্যাকশনধর্মী থ্রিলার সিনেমা ‘বীর’ এবং তৌকীর আহমেদ পরিচালিত  ‘হালদা’ চলচ্চিত্রটিও ঈদের প্রথম দিন মুক্তি পাবে।

হিট সিনেমা ছাড়াও, দর্শকদের জন্য বায়োস্কোপে রয়েছে বাংলা নাটক ও টিভি শো সহ ৭০টির বেশি ফ্রি দেশি-বিদেশি টিভি চ্যানেল দেখার সুবিধা।

এছাড়াও, বায়োস্কোপে ঈদের প্রথম দিন থেকে তানিম রহমান অংশু ও শাফায়েত মনসুর রানার ১৪টি নাটক মুক্তি পাবে ধারাভাবিকভাবে। নাটকগুলোতে অভিনয় করছেন মিথিলা, তানজিন তিশা, সাবিলা নুর, মিশু সাব্বির প্রমুখ।

এছাড়াও দর্শকরা পরী, জারা ও আবির অভিনীত তাদের পছন্দের সুলতান ও সুলেমান মানের হুররাম সিরিয়াল দেখতে পারবেন। ঈদের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে প্রতি পর্ব মুক্তির সাথে সাথে এ সিরিয়াল দেখা যাবে।

বিষয়:গ্রামীণ ফোন তানজিন তিশা তিশা বায়োস্কোপ বীর বীল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…