চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতে দেশ-বিদেশের নতুন এক ঝাঁক কন্টেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৫, মে ২০২১
বিনোদন
A A

ঈদের আমেজে সিনেমা দেখার মজাই আলাদা। করোনাকালে হলে গিয়ে যেহেতু দেখার উপায় নেই, তাই ওটিটিই ভরসা। গত কয়েকদিন দেশ বিদেশের বেশকিছু ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে এক ঝাঁক ছবি। বাংলাদেশ ছাড়াও হলিউডের থ্রিলার, বলিউডের মসলাদার ছবি, সবই আছে তালিকায়। এক নজরে জেনে নিন কয়েকটি সিনেমা সম্পর্কে:

বীর: ঢাকাই সিনেমার তারকা নির্মাতা কাজী হায়াতের ৫০ কম ছবি বীর। শাকিব খান ও বুবলী অভিনীত এই ছবিটি প্রেক্ষাগৃহে গেল বছর মুক্তি পেলেও করোনার কারণে খুব একটা সফলতা পায়নি। প্রায় এক বছর পর ছবিটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে দেশীয় ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

হালদা: বীরের মতো একই প্লাটফর্মে মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহের সাড়া জাগানো ছবি ‘হালদা’। তৌকীর আহমেদ পরিচালিত নুসরাত ইমরোজ তিশা ও মোশাররফ করিম অভিনীত ছবিটিও দেখা যাচ্ছে বায়োস্কোপে।

কসাই: ঈদুল ফিতরের একমাত্র নতুন ছবি ‘কসাই’। আলোচিত নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় এই ছবির মধ্যে দিয়েই দেশীয় কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঈদ উপলক্ষে মুক্তি পেল। চিত্রনায়ক নিরব অভিনীত ছবিটি মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে। ২০ টাকা খরচ করে দর্শক ছবিটি দেখতে পারবেন।

মিনারি (আমাজন প্রাইম ভিডিও): অস্কারে মনোনয়ন পাওয়া এই ছবির কাহিনী ১৯৮০ সালের এক অভিবাসী পরিবারকে নিয়ে। জীবনযাত্রার মান উন্নত করার জন্য তারা যুক্তরাষ্ট্রের আরকানসার একটি ফার্মে কাজ করা শুরু করে। পরিচালনা করেছেন আইজ্যাক চাং।

অ্যামোনাইট (বুক মাই শো স্ট্রিম): জীবাশ্মবিদ ম্যারি অ্যানিংয়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘অ্যামোনাইট’ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ‘ম্যারি অ্যানিং’ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন কেট উইন্সলেট।

অক্সিজেন (নেটফ্লিক্স): সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম ‘অক্সিজেন’। আলেকজান্দ্রে আজা পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মেলানি লরেন্ট।

Reneta

রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই (জি ফাইভ ও জি প্লেক্স): প্রভু দেবা পরিচালিত ‘‌ওয়ান্টেড’‌ ছবির সিকুয়েল ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই।’ ছবিতে মাদকের বিরুদ্ধে লড়তে দেখা গেছে সালমানকে। সালমান ছাড়াও এই ছবিতে আরও আছেন দিশা পাটানি,রণদীপ হুদা,জ্যাকি শ্রফ।

কারনান (আমাজন প্রাইম ভিডিও): অ্যাকশন গল্পে ‘কারনান’ পরিচালনা করেছেন মারি সেলবারাজ। এতে ধানুশের বিপরীতে অভিনয় করেছেন রাজিশা বিজয়া। আরও রয়েছেন লালা পাল, যোগী বাবু, গৌরী জি কৃষ্ণা।

দ্য লাস্ট আওয়ার (আমাজন প্রাইম ভিডিও): সুপারন্যাচারাল ক্রাইম সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’। সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সঞ্জয় কাপুর, কর্মা তাকাপা, শাহানা গোস্বামী, শাইলী কৃষেন, রাইমা সেন, রবিন তামাং ও মন্দাকিনী গোস্বামীকে।

অ্যালমা ম্যাটার্স ইনসাইড দ্য আইআইটি ড্রিম (নেটফ্লিক্স): নেটফ্লিক্সের এই ডকু-সিরিজে ভারতের খড়গপুরের আইআইটি ক্যাম্পাসের নানা গল্প ফুটিয়ে তোলা হবে।

দ্য ওম্যান ইন দ্য উইন্ডো (নেটফ্লিক্স): এ. জে. ফিন-এর ‘দ্য ওম্যান ইন দ্য উইন্ডো’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ডক্টর অ্যানা ফক্সের আগোরাফোবিয়ায় ভোগার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পরিচালনা করেছেন জো রাইট।

দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড (আমাজন প্রাইম ভিডিও): আফ্রিকান-আমেরিকান লেখক হোয়াইটহেড-এর ‘দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ঐতিহাসিক গল্প নির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন ব্যারি জেনকিনস।

সিনেমা ব্যান্ডি (নেটফ্লিক্স): গণপতি নামের এক ব্যক্তি একটি গ্রামে অটোরিকশা চালান। একদিন তিনি অটোরিকশার পেছনের সিটে দামি একটি ক্যামেরা পড়ে থাকতে দেখতে পান। এরপর তিনি সেটা ব্যবহার শুরু করেন এবং একটি সিনেমা নির্মাণ করেন। সেই সিনেমা সুপার হিট হয়। সিনেমা থেকে আয় করা অর্থে গ্রামের উন্নয়ন করেন তিনি। মজার গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন রাজ নিডিমরু এবং কৃষ্ণ ডিকে।

ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ (আমাজন প্রাইম ভিডিও): হলিউডের অ্যাডভেঞ্চার-অ্যাকশন ছবি ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। ‘ওয়ান্ডার ওম্যান’র মতো ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’-তেও মুল চরিত্রে দেখা যাবে গ্যাল গ্যাদতকে। এছাড়াও, স্টিভের চরিত্রে রয়েছেন ক্রিস পাইন, চিতা অবতারে ক্রিস্টেন উইগ ও ভিলেন ম্যাক্সওয়েল লর্ডের ভূমিকায় পেদ্রো পাসকেল।

অপারেশন জাভা (জি ফাইভ): সাইবার ক্রাইমের গল্প নিয়ে এই ছবি। মালায়ালাম ভাষার এই ছবি পরিচালনা করেছেন থারুন মুর্থি। অভিনয় করেছেন বালু বারঘিসি, লুকমান, বিনয়াকান, ইরশাদ, শাইন টম চাকো, বিনু পাপ্পু সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যামোনাইটওটিটিওয়ান্ডার ওমেন ১৯৮৪কসাইকারনানতিশাদেশনিরববীরমিনারিমোশাররফ করিমলিড বিনোদনশাকিব খানহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্ত’র মনে হয়েছে আরও ভালো ব্যাটিং করতে পারতেন

মে ১২, ২০২৬

ড্র কিংবা হারের কথা ভাবিনি, জয়ের লক্ষ্যে খেলেছি: শান্ত

মে ১২, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT