২৭ ডিসেম্বর, মানে আজ রোববার পঞ্চাশের কোঠায় পা দিলেন বলিউডি ভাইজান সালমান খান। বিশেষ দিনটিকে বিশেষ করে তুলতে বিশেষ কোনো ঘোষণা দেবেন বলেই ধারণা সবার। সে ঘোষণাটা কী, তা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরো খানিকটা সময়।
তবে দিনের শুরুতেই সালমানের জন্মদিন উপলক্ষে সালমান ভক্তদের সামনে তার বেশ কিছু অজানা খবর সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম। সালমান ভক্তরা নিশ্চয়ই এর মাধ্যমে নিজেদের চেনা সালমানের বাইরের এক সালমানের প্রতিচ্ছবি দেখতে পারবেন।
পুরো বলিউডপ্রেমীদের কাছে ‘সল্লু’ নামেই বেশি পরিচিত সালমান খান। সল্লু ভাই মানেই সালমান। সালমান খানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। সত্যি বলতে কি ‘সল্লু’ নামটি মোটেও পছন্দ নয় পঞ্চাশেও ব্যাচেলর সালমান খানের।
প্রেমিকা নিয়ে বেশ কিছু আলোচনা চললেও এখনো অব্দি কোনো সিনেমাতেই সালমান খানকে সিনেমার প্রেমিকার সঙ্গে খুব বেশি ঘনিষ্ট দৃশ্যে দেখা যায়নি। এমনকি কোনো লিপ লক দৃশ্যেও নয়।
প্রথম সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে প্রেম হিসেবে বলিউডে তার আবির্ভাব ঘটলেও ওই সিনেমার পর কোনো ছবিরই অফার পাননি সালমান। পুরো ছয় মাস মতো বেকার বসে ছিলেন তিনি।
বাজিগর সিনেমা দিয়েই নিজেকে পরিচিত করেন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খান। এই সিনেমায় অবিনয়ের প্রথম অফারটা এসেছিলো সালমানের কাছেই। নেগেটিভ চরিত্র বলে নাক সিঁটকেছিলেন তিনি।
সালমানের প্রিয় খাবার চাইনিজ। তাই যেখানেই মনের মতো খাবার পান সেখানেই মুখ চলে সমানতালে। সালমানের প্রিয় প্রসাধনী সাবান। পুরো বাথরুম ঠাসা নানান ফ্লেভারের সাবানে। তার মধ্যে অবশ্য ন্যাচারাল ফ্রুটস এবং ভেজিটেবল এক্সট্রাক্ট সমৃদ্ধ খাবারের পরিমাণই বেশি।
অভিনেতা হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ এর আগেই দিয়েছেন। তবে অনেকেরই অজানা যে একজন ভালো সাঁতারুও সালমান। জাতীয় পর্যায়ে প্রায় নামই লেখাতে বসেছিলেন তিনি। তারপরই দিকবদল। সাঁতারুর বদলে সবাই পেলো এক বলিউড সুপারস্টারকে।
ছবি আঁকার শখ যে সালমানের রয়েছে তাও এতদিনে সবারই জানা। তবে বাজরাঙ্গি ভাইজান সিনেমার শুটিংয়ের সময় ইউনিট নিয়ে পুরো একটি গ্রাম সালমান রঙ করেছিলেন, সেটা নিশ্চয়ই জানতেন না।






