চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর জন্য বিসিবির দরজা খোলা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৩:১৯ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড থেকে: বিশ্বকাপের বছরখানেক আগে চণ্ডিকা হাথুরুসিংহের পদত্যাগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একরকম ধাক্কাই খেয়েছিল। তখন ওই মানের কোচ খুঁজে পাওয়া যাচ্ছিল না বিশ্বকাপ পর্যন্ত সবাই চুক্তিবদ্ধ থাকায়। তারপরও বড় মাপের একজন কোচের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছিল বিসিবির। শেষ মুহূর্তে ওই কোচ চুক্তিতে সই না করায় স্টিভ রোডসকে নিয়োগ দেয় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। ধানমন্ডির বেক্সিমকো অফিসে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মিটিংয়ে হয়ে যায় সিদ্ধান্ত।

রোডসকে বিশ্বকাপ শেষেই বিদায় দেয়ার কারণ সময়টা কাজে লাগানো। অনেক কোচই ফ্রি হয়ে যাবেন এসময়। হেড কোচ নিয়োগের ব্যাপারে দেখে, শুনে, বুঝে সিদ্ধান্ত নিতে চায় বাংলাদেশ। নাজমুল হাসান পাপন শুক্রবার কেন্ট কাউন্টি গ্রাউন্ডে পার্লামেন্টারি বিশ্বকাপ দেখতে এসে কোচ ইস্যুতে খোলামেলা কথা বলেছেন। বিসিবি সভাপতি জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে হাথুরুসিংহের জন্যও জায়গা ওপেন থাকবে। আবেদন করলে অন্য কোচদের মতোই পাবেন গুরুত্ব। নিচে তুলে ধরা হল তার কথোপকথন পর্ব-

উপমহাদেশের কেউ কি কোচ হচ্ছেন?
উপমহাদেশ থেকে কোচ চিন্তা করছি না। আমরা এমন একজন কোচের চিন্তা করছি যার অন্তত এই উপমহাদেশের টিম দেখার ধারণা আছে, অথবা অভিজ্ঞতা আছে। হয় আগে করেছিল (কোচিং) না হয় তার ধারণা আছে।

আগেরবার কোচ নিয়োগে অনেক সময় লেগেছে। এবার কি কোচ রেডি আছে?
কোচ রেডি নেই। ওই সময়টায় আমরা কোচ পাচ্ছিলাম না। কারণ বিশ্বকাপের জন্য আমরা যাদের খুঁজছিলাম, তারা প্রত্যেকেই কোনো না কোনো দলের সঙ্গে ছিল। আমরা চিন্তা করেছি নতুন কোচ যদি নিতেই হয়, এখনই সে সময়। কারণ বিশ্বকাপের পর চুক্তি শেষ হচ্ছে। আমরা যদি যোগাযোগ করি তাহলে ভালো কোচ বা মনের মতো কোচ পাবো।

কোচিংস্টাফ থেকে অনেকেই নেই। কোচ নিয়োগে শুরুতে গুরুত্ব পাবেন কারা?
বোলিং কোচ, ফিজিও, হেড কোচ, ফাস্ট বোলিং কোচ আমাদের টার্গেট, আশা করি পেয়ে যাব।

নিয়োগ প্রক্রিয়া কতটা এগিয়েছে?
যতদূর সামনে এগিয়েছি স্পিন এবং ফাস্ট বোলিং দুইটাই। হেড কোচ অতটা অগ্রসর হতে পারিনি এখনো। হেড কোচের ব্যাপারে আরেকটু সাবধান হতে চাচ্ছি। আরেকটু বেশি জানতে চাচ্ছি। ওই সময় যাকে নিয়েছিলাম, গতবার সে হঠাৎ করেই যেদিন চুক্তিতে সই করব তার আগেরদিন রিগ্রেট করল। আমি নাম বলছি না। তখন সেকেন্ড অপশন এটাই (রোডস) ছিল। আমরা নিয়ে নিয়েছি। প্রত্যেকেই ভালো কোচ (এবার তালিকায় যারা আছেন)। এবার বুঝেশুনে নিবো। অনেককেই আমরা পাবো। বিশ্বকাপ শেষে চুক্তি শেষ হয়ে যাবে অনেকের।

Reneta

হাথুরুর সঙ্গে কথা হয়েছে কিনা?
হাথুরুসিংহের সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। ওর চুক্তি কতদিন আছে ওখানে (শ্রীলঙ্কায়) তাও জানি না। আমরা ওপেন রাখব, সেখানে যদি সে অংশ নেয় তবে ভালো। আমরা তাকেও অন্যদের মতো সমমর্যাদা দিয়ে দেখব। অপশন সবার জন্য আছে। সুনির্দিষ্ট টার্গেট নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT