অপরাধ

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

কিশোর

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রীজে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে শিপন নামের এক কিশোর। এ ঘটনায় মানিক নামে আরেক কিশোর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় নিহত কিশোর তার বন্ধুদের নিয়ে মোটর সাইকেল চালাচ্ছিলো। সেসময় ৭/৮ জনের আরেকটি গ্রুপ এসে এলোপাতারি তাদের ছুরিকাঘাত করতে থাকে।

এতে শিপন ও মানিক আহত হলে বন্ধুরা তাদের পাশের হাসপাতালে নিয়ে যায়। সেসময় কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করে।

নিহত শিপন হাতিরঝিল এলাকার মীরবাগের বাসিন্দা। সে স্থানীয় একটি মোটর গ্যারেজে কাজ করতো। হাতিরঝিলে সন্ধ্যাবেলায় ঘুরতে এসে প্রায়শই বিভিন্ন কিশোর গ্রুপ বিবাদে লিপ্ত হয় বলে জানান স্থানীয়রা।

বিষয়:কিশোর খুন ছুরিকাঘাত হাতিরঝিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…