বাংলাদেশ

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন

গুলশান আরা বেগমের পোর্ট্রেট, বাংলাদেশি নারী, কালো শাড়ি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য গুলশান আরা বেগমের ছবি, বাংলাদেশের একজন নারী, কালো শাড়ি পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রোববার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে মারা যান তিনি৷

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল বিষয়টি নিশ্চিত করেছেন ৷

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা।

গুলশান আরা বেগম ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন৷ এ কারণে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি৷

গত আগস্ট মাস থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন গুলশান আরা৷

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। সোমবার বাদ আছর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিষয়:মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…