অপরাধ

হাজী সেলিমের ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর

Haji Selim's son and four others involved in a case, night scene with people and vehicle. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী ও স্থানীয় মানুষজনের উপস্থিতিতে হজী সেলিমের ছেলে ও অন্য চারজনের বিরুদ্ধে মামলা সংক্রান্ত ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে ইফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যা চেষ্টা’ মামলা হয়েছে।

এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

গত রাতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এই কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন আহত নৌবাহিনীর কর্মকর্তা।

এসময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।

হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিল। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।

বিষয়:নৌবাহিনীর কর্মকর্তা হাজী সেলিমের ছেলে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…