অপরাধ

কাউন্সিলর পদ থেকে শিগগিরই বরখাস্ত হবেন ইরফান সেলিম

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফান সেলিমের ছবি, তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ, যা শিগগিরই কাউন্সিলর পদ থেকে বরখাস্ত হবেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত হাজী সেলিম এমপির ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে শিগগিরই বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। তবে এই মামলায় ইরফানকে এখনো গ্রেপ্তার দেখায়নি ধানমন্ডি থানা পুলিশ। পুলিশ কমিশনার বলেছেন প্রভাবমুক্তভাবে এই মামলার তদন্ত করবে পুলিশ।

রাজধানীর নীলক্ষেত থেকে রোববার রাতে বইপত্র কিনে মোটরসাইকেলে করে সস্ত্রীক সেনানিবাস এলাকায় ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। কলাবাগান বাসস্ট্যান্ডে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ি। তিনি এর প্রতিবাদ জানাতে গেলে গাড়ি থেকে বের হয়ে এসে কয়েকজন তার ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়।

নৌবাহিনীর ওই কর্মকর্তা নিজেই বাদী হয়ে সোমবার সকালে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ছয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে।

ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর।

সোমবার ওই ঘটনায় হাজী সেলিমের ছেলে ও কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ, গাড়ি চালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:ইরফান সেলিম কাউন্সিলর নৌবাহিনীর কর্মকর্তা হাজী সেলিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…