চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ড শুনানির জন্য আদালতে ইরফান সেলিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২০
অপরাধ
A A
ইরফান সেলিম

নৌবাহিনী কর্মকর্তাকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শুনানির জন্য হাজী সেলিম এমপির ছেলে সাময়িক বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে।

বুধবার দুপুরে তাকে আদালতে আনা হয়।

রাজধানীর নীলক্ষেত থেকে রোববার রাতে বইপত্র কিনে মোটরসাইকেলে করে সস্ত্রীক সেনানিবাস এলাকায় ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান। কলাবাগান বাসস্ট্যান্ডে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ি। তিনি এর প্রতিবাদ জানাতে গেলে গাড়ি থেকে বের হয়ে এসে কয়েকজন তার ওপর হামলা চালায়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও লাঞ্ছিত করা হয়।

নৌবাহিনীর ওই কর্মকর্তা নিজেই বাদী হয়ে সোমবার সকালে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ ছয়জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। পুলিশ গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার ও গাড়িটি জব্দ করে।

পরে ইরফান সেলিমের চকবাজার দেবিদাস ঘাট লেনের বাসভবনে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তল ও বিদেশী মদ ও মাদকদ্রব্য উদ্ধার করে র‌্যাব।

মাদক গ্রহণ ও বেআইনিভাবে ওয়াকিটকি রাখার দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১৮ মাসের সাজা হওয়ার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সেলিমনৌবাহিনীর কর্মকর্তাহাজী সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT