হাজারীবাগে ডিবি’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ‘জঙ্গি’ নিহত

রাজধানীর হাজারীবাগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযদ্ধে দুই জেএমবি জঙ্গি নিহত হয়েছে। নিহত আবদুল্লাহ ওরফে নোমান জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার এবং কালাম ওরফে হিরন ন্যাশনাল কমান্ডার। তাদের দু’জনের বিরুদ্ধে পুলিশ হত্যার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ‘গেল বছর নাশকতার বিভিন্ন মামলায় আটক জঙ্গিদের দেয়া তথ্যে সন্ধ্যায় কামরাঙ্গীরচর অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে আটক করা হয় সন্দেহভাজন ৩ জেএমবি সদস্যকে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হাজারীবাগ এলাকায় নাশকতা পরিকল্পনার কথা।’
‘পরে ওই এলাকার আটক জঙ্গিদের নিয়ে অভিযান চালাতে গেলে মোটরসাইলে আসা দুই জঙ্গি গোয়েন্দাদের গ্রেনেড ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে দু’জন গুলিবিদ্ধ হয়।’
ডিবি দক্ষিণের এডিসি সানোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিলো, এখানে অপারেশন কমান্ডর থেকে শুরু করে সবাই থাকবে। কিন্তু এ এলাকাটা নির্জন হওয়ায় আমাদের অবস্থান নেওয়া এবং গাড়ির চলাফেরা দেখে তারা টের পেয়ে যায়। এরপরই তারা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। সামনের মটোর সাইকেলের কয়েকজন পালিয়েও যায়। আমরা পেছন থেকে গুলি করলে দু’জঙ্গি আহত হয়।’
পরে হাসপাতালে মারা যায় দুই জঙ্গি নোমান ও হিরণ। তারা দু’জনই পুলিশের দুই উপ-পরিদর্শক হত্যার সঙ্গে জড়িত।
তিনি বলেন, ‘জেএমবির এ ইউনিটটাকে তারা ন্যাশনাল অপারেশন কমান্ডার বা মিলিটারি কমান্ডরও বলে থাকে। ইতিপূর্বে ২২ ডিসেম্বর ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক হত্যার ঘটনায় আগে ক্রসফায়ারে নিহত শাহাদাত ও আজকে নিহত হিরন জড়িত ছিলো’
পরে আটক ৩ জঙ্গিকে নিয়ে হাজারীবাগের বিভিন্ন আস্তানায় অভিযান চালায় ডিবি। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক উদ্ধার হয়েছে।






