চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাকিমিকে নিয়ে মাদ্রিদে এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ১০, মে ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির লোভনীয় প্রস্তাবে অনিশ্চিত এমবাপের শৈশবের স্বপ্ন রিয়াল মাদ্রিদে যোগদান- দলবদলের বাজারে অন্যতম এই আলোচনাটি এখন হয়তো ঢাকা পড়তে চলেছে। পিএসজি সতীর্থ আশরাফ হাকিমিকে নিয়ে এমবাপে আকস্মিকভাবে স্পেনের রাজধানী মাদ্রিদে যান।

গত সোমবার হাকিমির সঙ্গে মাদ্রিদে অবস্থানকালে মধ্যাহ্নভোজও করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। লস ব্ল্যাঙ্কোস আশা করছে, পিএসজি তারকার সঙ্গে তাদের চুক্তি হতে পারে। চলতি মৌসুম শেষে ২৩ বর্ষী ফ্রেঞ্চ ফুটবলার ফ্রি এজেন্ট হয়ে যাবেন।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের পরিচালকদের নাকি এমবাপে বলেছেন, লা লিগার শিরোপা জয়ী দলটির হয়ে খেলা ছাড়া তার অন্য কোনো ইচ্ছা নেই।

গত এক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন গুজব এবং প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন দাবি করেছিল, পিএসজি এবং এমবাপের বাবা-মায়ের মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে এবং তার চুক্তি নবায়ন করে পিএসজিতে থাকার বিষয়টি কাছাকাছি রয়েছে।

তবে এমবাপের মা আরেকটি ফরাসি গণমাধ্যমকে বলেন, ‘কাইলিয়ান (এমবাপে) চুক্তি নবায়ন করছে এটা সম্পূর্ণ মিথ্যা।’

বাস্তবতা হচ্ছে, পিএসজির সাথে প্রথম মৌসুম শেষ করতে আগ্রহী এমবাপে। তারপরে ভবিষ্যত নিয়ে তিনি আলোচনা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে অবশ্য ফরাসি সুপারস্টারকে মাদ্রিদে যোগ দেবেন বলেই তুলে ধরা হচ্ছে। যদিও মৌসুম শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো চুক্তির ঘোষণা দিতে এমবাপে রাজি নন বলেই খবরে প্রকাশ।

Reneta

সম্প্রতি বরুসিয়া ডর্টমুন্ড থেকে আর্লিং হালান্ডের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করে রিয়াল। এমবাপের দলে সম্ভাব্য যোগদানের দিকেই ক্লাবটি সকল মনোযোগ দেয়।

ইংল্যান্ডের ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম এক প্রতিবেদনে আগেই জানিয়েছে, এমবাপেকে ধরে রাখতে বার্ষিক ৫০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব করেছে পিএসজি। সেক্ষেত্রে রিয়ালকে তাদের ডেরায় এই তারকা ফুটবলারকে নিতে হলে যে স্কোয়াডের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড় হিসেবেই নিতে হবে, সেটি নিয়ে সন্দেহের তেমন অবকাশ নেই।

লস ব্ল্যাঙ্কোসের জার্সিতে এমবাপে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলবে কি না, তাকে ঘিরে ড্রেসিং রুমের পরিবেশ কেমন থাকবে তা নিয়েও চলছে জোর আলোচনা। তাকে আবর্তিত করে অন্যান্য খেলোয়াড়দের ভূমিকা কি ধরনের হবে, সেটিও নিয়েও হিসাব-নিকাশ হওয়াটা এখন বাস্তবতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়ালরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহাকিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT