নিরহঙ্কার, মিষ্টভাষী ও হাওর অন্তপ্রাণ ব্যক্তিত্ব আবদুল হামিদ। হাওরের কাদামাটি-জলের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ তিনি। তাঁর রাজনৈতিক জীবনে আঁতুড়ঘর এই হাওরাঞ্চল। যেখান থেকে তিনি সাত সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার হাতের ছোঁয়ায় বদলে গেছে অবহেলিত হাওর জনপথ। উন্নয়ন হয়েছে রাস্তাঘাটসহ সকল অবকাঠামোর। এই হাওর জনপদের মানুষও তাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছেন তাদের প্রিয় নেতা ভাটির শার্দুল খ্যাত আবদুল হামিদকে।






