চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দেখার আনন্দও হারালেন ব্রাজিল সমর্থক কৃষক সিরাজ

এস কে রাসেল এস কে রাসেল
৪:২১ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

“আমি এহন খেলা দেহুম কি দিয়া? বিশ্বকাপে ব্রাজিলের সাপোর্টার আমি। সাপোর্টার অইলে কি করন যাইবো, খেলা যদি সামনে আইয়ে! টিভি থাকবো চইল্যা, আমার থাহুন লাগবো চোখ বুনজাইয়া। কারণ অইল—আমার তো পেড ভাত নাই। আমি কি দিয়া খেলা দেহুমু? খেলা দেহুনের লাইগা মনের মধ্যে আর কোনো উৎসাহ নাই। যে আনন্দডা দিয়া (বোরোধান) আমরা খেলা দেখতাম, এইডা কালবৈশাখে ভাসায়া লইয়া গেছে গা। আমরাতো অহন বেউপায়।”

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে হাওরের ডুবে যাওয়া জমির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা, চার সন্তানের জনক কৃষক সিরাজ মিয়া (৫১)।

তিনি আরও বলেন, “আমি প্রায় ২৫-৩০ বছর ধইরা ব্রাজিলের সাপোর্ট করি। ব্রাজিল তো ৫ বার বিশ্বকাপ নিছে। পেলেরেও চিনতাম, রোনালদোরেও চিনতাম। আমরা গরিব মানুষ, অত নাম-টাম জানি না। যহন ব্রাজিলের খেলা অইতো, তখন বড় আগ্রহ লইয়া খেলা দেখতাম। আমি সবসময় ব্রাজিলের গঞ্জি পরি—চাষের কাজ করলেও হলুদ গঞ্জিই পরি। আমি ব্রাজিলের বড় ভক্ত।”

Banglabid

ক্ষোভ আর হতাশা নিয়ে তিনি বলেন, “শান্তিপুরের মাইনষ্যের মনে অহন আর শান্তি নাই, কালবৈশাখে সব শান্তি কাইড়া নিছে। বিশ্বকাপ থাকবো, কিন্তু আমরা দেহুম কেমনে? আগেতো ধান তুলতাম, ঘরে ভাত থাকত, তখন আরাম কইরা খেলা দেখতাম। কেউ বড় টিভি কিনলে হেইখানেও যাইয়া খেলা দেখতাম। অহন তো নিজের ভাত জোগাড় করতেই কষ্ট—খেলা দেখমু কোন সময়?”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে কিশোরগঞ্জ জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরোধান পানির নিচে তলিয়ে গেছে। দিন দিন তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরও বাড়ছে। এতে হাওরাঞ্চলের কৃষকদের মাঝে হতাশা ও হাহাকার বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কালবৈশাখি ঝড়কিশোরগঞ্জবিশ্বকাপবৃষ্টিপাতহাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT