চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিণ ভেবে গুলি করে নারী হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হরিণ ভেবে শিকার করার জন্য গুলি ছুড়ে এক প্রতিবেশীকেই হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক ব্যক্তি।

নিহত রোজমেরি বিলকুইস্ট নামের ৪৩ বছর বয়সী ওই নারী পোষা কুকুরগুলোকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তখনই এ ঘটনা ঘটে।

প্রতিবেশী টমাস বি জ্যাডলোস্কিকে গ্রেফতার করা হয়েছে। জ্যাডলোস্কি চটোকুয়া কাউন্টি শেরিফের অফিসে দায়িত্বরত সার্জেন্ট জশ অস্ট্র্যান্ডারের কাছে দোষ স্বীকার করে জবানবন্দী দেন। তবে জানান, পুরো ঘটনাটাই হয়েছে ভুল করে।

জ্যাডলোস্কির স্বীকারোক্তি অনুসারে বিবিসি জানায়, জ্যাডলোস্কি প্রায় ২০০ গজ দূর থেকে হেঁটে যাওয়া রোজমেরিকে ভেবেছিলেন একটি হরিণ। তাই হরিণ শিকার করার সাধে দূর থেকে নিজের একনলা পিস্তল থেকে একটি মাত্র গুলি ছুড়েছিলেন তিনি। সেই একটি গুলির আঘাতেই লুটিয়ে পড়েন রোজমেরি।

গুলিবিদ্ধ শিকারের কাছে গিয়ে জ্যাডলোস্কি টের পান কী মারাত্মক ভুল তিনি করেছেন। সাথে সাথে ৯১১-এ কল করে জরুরি সহায়তা চান তিনি।

সিএনএন জানায়, জ্যাডলোস্কির কলে দ্রুত ঘটনাস্থল থেকে রোজমেরিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Reneta

রোজমেরিকে উদ্ধার থেকে শুরু করে পুরো পরিস্থিতিতে পুলিশের সঙ্গে সহযোগিতা করায় এখনো টমাস জ্যাডলোস্কির বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়নি।

জবানবন্দী নেয়া সার্জেন্ট জশ অস্ট্র্যান্ডার জানান, গুলি করার পর থেকেই খুব আবেগপ্রবণ ছিলেন তিনি।

-4 Channel i News - চ্যানেল আই নিউজ
টমাস বি জ্যাডলোস্কি

অস্ট্যান্ডার বলেন, ‘আমার মনে হয় তিনি অবিশ্বাসে হতভম্ব হয়ে গিয়েছিলেন। দেখেই বোঝা যাচ্ছিল তার মানসিক অবস্থা খুব খারাপ।’

রোজমেরির স্বামী জেমি বিলকুইস্ট জানান, রোজমেরি তার দুই ল্যাব্রাডর কুকুর স্টেলা আর শ্যুগারকে খুব ভালোবাসতেন। তাদের খুব যত্ন করতেন তিনি। নিয়মিত হাঁটাতেও নিয়ে যেতেন।

নিউইয়র্কের আইন অনুসারে, সূর্যাস্তের পর সেখানে হরিণ শিকার নিষিদ্ধ। প্রাথমিক তদন্ত থেকে সার্জেন্ট অস্ট্র্যান্ডার জানান, রোজমেরিকে সম্ভবত সূর্যাস্তের সামান্য পরই গুলি করা হয়েছিল। ‘এক্ষেত্রে শিকারীরই দায়িত্ব খেয়াল রাখা সূর্যাস্ত কখন হচ্ছে তা খেয়াল রাখা,’ বলেন তিনি।

তাই শিকার সংক্রান্ত আইন জড়িত বলে এ ঘটনার তদন্তে পরিবেশ সংরক্ষণ বিভাগও যোগ দিয়েছে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাযুক্তরাষ্ট্রহরিণ শিকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চট্টগ্রামে অবশ্যই ঘুরে দাঁড়াব’

পরবর্তী

স্মিথের ‘ক্যাপ্টেন্স নকে’র পর হ্যাজেলউডের ছোবল

পরবর্তী
ক্রিকেটার হ্যাজেলউড ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মিথের ‘ক্যাপ্টেন্স নকে’র পর হ্যাজেলউডের ছোবল

টিউলিপ সিদ্দিক

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT