চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চট্টগ্রামে অবশ্যই ঘুরে দাঁড়াব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা চট্টগ্রামে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই চট্টগ্রাম যাচ্ছেন সাকিবরা

প্রথম ম্যাচে হার। পরে টানা চার জয়। মাঝে এক ম্যাচ বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল ঢাকা ডায়নামাইটস সেখান থেকেই হঠাৎ ছন্দ হারিয়েছে। টুর্নামেন্টের মাঝপথে এসে শেষ দুই ম্যাচে কুমিল্লা ও রংপুরের কাছে পয়েন্ট খুইয়েছে সাকিবরা। নেমে গেছে টেবিলের তিনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফেভারিট হিসেবে শুরু করলেও প্রত্যাশা মিটিয়ে খেলতে পারছে না। স্বরূপে ফেরার চ্যালেঞ্জটা সঙ্গী করেই তাই শনিবার বিকেলে চট্টগ্রাম যাচ্ছেন সাকিব-মোসাদ্দেকরা।

বিদেশি বড় বড় সব নাম, তারকায় ভরপুর দলটি চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী কোচ খালেদ মাহমুদ সুজন। শেষ দুই ম্যাচের হারকে ভালভাবে ফেরার অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

‘চট্টগ্রামে ভিন্ন পরিবেশে ভিন্ন উইকেটে একটা ভাল শুরু করতে চাই। শেষ দুই ম্যাচের হারকে ইতিবাচকভাবেই দেখছি। আমরা এবার দুই ম্যাচে ২০০ রানের ইনিংস খেলেছি। আমাদের ব্যাটিংকে নিয়ে কোনও সমস্যা দেখছি না। চট্টগ্রামে অবশ্যই ঘুরে দাঁড়াব।’

বন্দরনগরীতে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলে গত আসরের চ্যাম্পিয়নদের জন্য কঠিন হয়ে যাবে শেষ চারের হিসাব। অনুশীলনে দলটির ক্রিকেটারদের সিরিয়াসনেসে ফুটে উঠছিল প্রত্যয়। শনিবার সকালে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করে গেছেন ঢায়নামাইটসের কয়েকজন ক্রিকেটার। ব্যাট হাতে অনুজ্জ্বল সাকিব বৃহস্পতিবার করে গেছেন টানা দুই ঘণ্টা ব্যাটিং অনুশীলন। শুক্রবার পুরো দলই অনুশীলন করেছে মিরপুরে। চট্টগ্রাম পৌঁছে মাঠের লড়াইয়ে সেটার প্রতিফলন দেখানোর অপেক্ষা।

চট্টগ্রামে মাত্র দুটি ম্যাচ পাবে ঢাকা ডায়নামাইটস। ২৭ নভেম্বর সাকিবদের প্রথম খেলা চিটাগং ভাইকিংসের সঙ্গে। ২৯ নভেম্বর চট্টগ্রাম পর্বের শেষ দিনে রাজশাহী কিংসের সঙ্গে খেলবে তারা। দুদিন বিরতির পর ২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে বিপিএলের শেষ ধাপ। শেষ চারে কারা থাকবেন সে হিসেব মিলে যেতে পারে বিপিএল ঢাকা ফেরার আগেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT