চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের ‘ক্যাপ্টেন্স নকে’র পর হ্যাজেলউডের ছোবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেটার হ্যাজেলউড ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তর যুগীয়, কচ্ছপ গতির ব্যাটিং। চাইলে স্টিভেন স্মিথের ইনিংসকে এরকম বিশেষণেও লিখে দেয়া যেত! কিন্তু ব্যাটসম্যানদের জন্য কঠিন এক উইকেটে শনিবার অজি অধিনায়ক অসাধারণ যে সেঞ্চুরির করলেন, সেটাকে বর্ণনা করতে এখন দারুণসব বিশেষণেরই দরকার পড়ছে। প্রায় একাই দলের বোঝা টেনেছেন, অপরাজিত থেকে লিড এনে দিয়েছেন। তার ক্যাপ্টেন্স নকের পর দিন শেষে ইংলিশ ব্যাটিংয়ে ছোবল মেরেছেন হ্যাজেলউড। নিয়ন্ত্রণটা তাতে স্বাগতিকদের হাতেই।

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৭ রানে পিছিয়ে থাকলেও সুবিধাজনক স্থানে অস্ট্রেলিয়া। ৩৩ রানে দুই উইকেট হারিয়ে বসেছে জো রুটের ইংল্যান্ড।

দিনের শুরুতে ইংলিশ বোলারদের খাটিয়ে মেরেছেন অজি ব্যাটসম্যানরা। ৪ উইকেটে ১৬৫ রানে তৃতীয় দিন শুরু করা স্বাগতিকরা আড়াই সেশনের বেশি ব্যাট করে অলআউট হয়েছে ৩২৮ রানে। ১৪১ রানে অপরাজিত থাকা স্মিথ ৫১২ মিনিট উইকেটে থেকে বল খেলেছেন ৩২৬টি! ১৯৯৩ অ্যাশেজের পর এত ধীরগতিতে শতক হাঁকালেন কোন অজি ব্যাটসম্যান।

Banglabid

কম যাননি লেজের ব্যাটসম্যানরাও। ১৩ রান করতে টিম পেইন বল খেলেছেন ৪২টি। বাংলাদেশ সফরে পেসার থেকে ব্যাটসম্যান বনে যাওয়া প্যাট কামিন্স ১২০ বল খেলে করেছেন ৪২ রান।

৩ উইকেট নিয়ে ইংলিশদের সফল বোলার স্টুয়ার্ট ব্রড। জেমস অ্যান্ডারসন ও মঈন আলির ঝুলিতে গেছে ২টি করে উইকেট। জ্যাক বল, ক্রিস ওকস ও জো রুটের সংগ্রহ একটি করে উইকেট।

বোলারদের সাফল্যের উইকেটে স্বস্তিতে নেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে যদিও ৭ রানের লিড পেয়েছে ইংলিশরা, কিন্তু এরইমধ্যেই যে হারিয়ে বসেছে সাবেক কাপ্তান অ্যালিস্টার কুক ও জেমস ভিন্সের উইকেট। দুজনেই হ্যাজেলউডের শিকার।

Reneta

১৯ রানে অপরাজিত আছেন স্টোনম্যান আর ৫ রানে তাকে সঙ্গ দিয়ে দিন শেষ করেছেন অধিনায়ক জো রুট। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার লক্ষ্যে চতুর্থ দিন শুরু করবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮স্টিভেন স্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হরিণ ভেবে গুলি করে নারী হত্যা

পরবর্তী

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

পরবর্তী
টিউলিপ সিদ্দিক

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

প্রধানমন্ত্রীর অানন্দ শোভাযাত্রায় লাখো মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাখো মানুষের অানন্দ শোভাযাত্রায় প্রধানমন্ত্রী

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

আগস্ট ২২, ২০২৬

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

আগস্ট ২২, ২০২৬

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT