ছেলে এবং মেয়েদের ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপ জিতেছেন আইতানা বোনমাতি-ওলগা কারমোনারা। গত রাতে ফেররান তরেস-লামিন ইয়ামালরা ১৬ বছর পর ছেলেদের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন। ইতিহাসে এটাই প্রথম একই সময়কালে দুই বিশ্বকাপেই চ্যাম্পিয়ন একটি দেশ।
রোববার রাতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। অতিরক্ত সময়ে ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান ২৯ বর্ষী বার্সা তারকা তরেস।
এর আগে ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। ম্যাচের ২৯ মিনিটে মারিওনা ক্যালডেনটের পাসে গোল করেছিলেন ওলগা কারমোনা। সে গোলেই নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপের স্বাদ পায় দেশটির নারী দল।
দুই বিশ্বকাপেই একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন চারজন স্প্যানিয়ার্ড। মেয়েদের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন আইতানা বোনমাতি এবং রাতে শেষ হওয়া ছেলেদের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন রদ্রি। মেয়েদের আসরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন স্পেনের সালমা প্যারালুয়েলো, সেসময় তার বয়স ছিল ১৯ বছর। সবশেষ ছেলেদের আসরে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের ১৯ বর্ষী পাউ কুবারসি।







