নতুন এক ফরাসি গবেষণায় দেখা গেছে, প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত বিভিন্ন প্রিজারভেটিভ বেশি গ্রহণ করলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। প্রায় ১ লাখ ১২ হাজার মানুষের ওপর সাত থেকে আট বছর ধরে চালানো গবেষণায় কয়েকটি বহুল ব্যবহৃত সংরক্ষণকারীর সঙ্গে এ ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। যদিও গবেষণাটি সরাসরি কারণ প্রমাণ করেনি, তবুও গবেষকরা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে তাজা ও কম-প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন।






